Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পানাগড় বাজার ও স্টেশন রোড এলাকায় বেদখল ফুটপাত, যানজটে নাকাল বাসিন্দারা

দখল হয়ে গিয়েছে ফুটপাত। ব্যবসায়ীরা রাস্তার উপরেই নানা সামগ্রীর পসরা সাজিয়ে ব্যবসা করছেন।

পানাগড় বাজার ও স্টেশন রোড এলাকায় বেদখল ফুটপাত, যানজটে নাকাল বাসিন্দারা
  • ৭ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, মানকর: দখল হয়ে গিয়েছে ফুটপাত। ব্যবসায়ীরা রাস্তার উপরেই নানা সামগ্রীর পসরা সাজিয়ে ব্যবসা করছেন। তার জেরে পানাগড় বাজার ও পানাগড় স্টেশন রোড এলাকায় নিত্যদিন যানজটে নাকাল হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, রাস্তায় ফুটপাত বলতে কিছুই নেই। সবটাই দখল করে ব্যবসা চলে। ফলে ফুটপাতের ভিড় নেমে আসে রাস্তায়। থমকে যায় যানবাহন। 

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পানাগড় স্টেশনে যাওয়া এই রাস্তাটি প্রতিদিন কয়েক হাজার মানুষ ব্যবহার করে। কিন্তু, রাস্তার দুই ধারে ফুটপাত দখল করে গজিয়ে উঠেছে অসংখ্য দোকান। ফল থেকে শুরু করে নানা জিনিস বিক্রি হচ্ছে প্রায় রাস্তার উপরেই। তার সঙ্গে আছে টোটোর দৌরাত্ম্য। ফলে প্রতিনিয়ত যানজটের কবলে পড়ছে পানাগড় বাজার ও স্টেশনের রাস্তা। অভিযোগ, রাস্তা দখল করে ব্যবসা করা হচ্ছে। ফলে রাস্তা সংকীর্ণ হয়ে গিয়েছে। সেজন্য পানাগড়ে ট্রেন চলে যাওয়ার পর রেলগেট উঠলে যানজট কাটতে দীর্ঘ সময় লাগে। স্থানীয় এক বাসিন্দা বলেন, সময়ের সঙ্গে সঙ্গে জনবসতি বেড়েছে পানাগড়ে। রেল লাইনের দু’পাশেই বেড়েছে জনঘনত্ব। পাশাপাশি সিলামপুর, ভরতপুর, রণডিহার মতো গ্রামের বাসিন্দারা কাজের প্রয়োজনে এই রাস্তাটি ব্যবহার করেন। ওই এলাকার প্রধান বাজার পানাগড়। তাই প্রতিনিয়ত তাঁদের এই রাস্তা পেরিয়ে পানাগড় বাজারে আসতে হয়। কিন্তু, রাস্তা সংকোচনের ফলে যাতায়াতে সমস্যা হয়। 
ট্রেন যাত্রী গৌরাঙ্গ মণ্ডল বলেন, রাস্তায় ব্যাপক যানজট হয়। তখন বাজার থেকে স্টেশনের স্বল্প দূরত্বের রাস্তা হেঁটে আসতেও অনেক সময় লাগে। রাস্তায় ব্যবসায়ীদের একাংশ মালপত্র রাখছে। অনেকেই রাস্তার উপরে বাইক রাখে। টোটো চালকরা যাত্রীর অপেক্ষায় রাস্তার উপরেই দাঁড়িয়ে থাকেন। ফলে রাস্তা সংকীর্ণ হয়ে যাচ্ছে। পুলিশের কড়া নজরদারি দরকার। এক বৃদ্ধ বলেন, ফুটপাত উধাও হওয়ায় এই ব্যস্ত রাস্তায় ঝুঁকি নিয়ে হাঁটতে হয়। দুর্ঘটনা ঘটলে পুলিশ-প্রশাসন ফুটপাত দখলমুক্ত করার অভিযানে নামবে। তবে, তার আগেই সতর্ক হওয়া দরকার। কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য বলেন, নাগরিক পরিষেবায় কোনও ঘাটতি রাখা হয় না। পুলিশ প্রশাসনকে আমরা বিষয়টি জানাব।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ