Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পূর্ব মেদিনীপুরের আরও ৮টি থানার ওসি পদে রদবদল

ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগে পূর্ব মেদিনীপুর জেলায় আটটি থানায় ওসি পদে রদবদল করা হল। দু’দিন আগেই চারটি থানায় আইসি পরিবর্তন করা হয়েছিল।

পূর্ব মেদিনীপুরের আরও ৮টি থানার ওসি পদে রদবদল
  • ১০ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগে পূর্ব মেদিনীপুর জেলায় আটটি থানায় ওসি পদে রদবদল করা হল। দু’দিন আগেই চারটি থানায় আইসি পরিবর্তন করা হয়েছিল। ৪৮ঘণ্টার মধ্যে আরও আটটি থানার ওসি রদবদল ঘটানো হল। ডায়মন্ডহারবার থেকে বদলি হয়ে আসা তিন সাব ইন্সপেক্টর ওসি হিসেবে পোস্টিং পেলেন। বৃহস্পতিবার রাতে ওই নির্দেশিকা জারি হয়েছে। শুক্রবারই রদবদল কার্যকর হয়েছে।

Advertisement

জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, রামনগর থানার ওসি বুদ্ধদেব মালকে ময়না থানার ওসি করা হয়েছে। ময়না থানার ওসি সোমনাথ শীট ভূপতিনগর থানার ওসি হয়েছেন। হেঁড়িয়া ফাঁড়ি ইনচার্জ শেখ আসিফউদ্দিন চণ্ডীপুর থানার ওসি হয়েছেন। চণ্ডীপুরের ওসি অরুণকুমার পতিকে তমলুক থানায় ইন্সপেক্টরের অধীনে বদলি করা হয়েছে। মহিষাদল থানার ওসি নাড়ুগোপাল বিশ্বাস রামনগর থানার ওসি হয়েছেন। তমলুক থানার সেকেন্ড অফিসার সন্তু নস্কর মহিষাদল থানার ওসি হয়েছেন। ভূপতিনগর থানার ওসি শেখ মহম্মদ মহিউদ্দিনকে কাঁথি থানায় বদলি করা হয়েছে। ওই থানার ইন্সপেক্টরের অধীনে তাঁর পোস্টিং হল।
হলদিয়ার ভবানীপুর থানার ওসি অনুষ্কা মাইতিকে ওসি পাবলিক গ্রিভান্স সেল করা হয়েছে। ডায়মন্ডহারবার থেকে আসা পীযূষকান্তি মণ্ডলকে ভবানীপুর থানার ওসি করা হয়েছে। সুতাহাটা থানার ওসি দীপক অধিকারীকে পুলিশ সুপারের অফিসে বদলি করা হয়েছে। ডায়মন্ডহারবার থেকে বদলি হয়ে আসা মহম্মদ আসাদুল শেখকে সুতাহাটার ওসি করা হয়েছে। ওই পুলিশ জেলা থেকে বদলি হয়ে আসা আরও এক সাব ইন্সপেক্টর আবুল মারজানকে মন্দারমণি কোস্টাল থানার ওসি করা হয়েছে। তমলুক টাউন ফাঁড়ির ইনচার্জ মৌসুমি সর্দারকে হলদিয়া মহিলা থানায় বদলি করা হয়েছে। নন্দকুমার থানার অফিসার দেবাশিস বাগকে এগরা থানায় বদলি করা হয়েছে। এর আগে ৭জানুয়ারি নন্দকুমার থানার ওসি অমিত দেবকে পুলিশ লাইনে রিজার্ভে পাঠানো হয়। তাছাড়া, ৪জানুয়ারি ভগবানপুর থানার ওসি শাহেনশা হককে বদলি করা হয়। তাঁর জায়গায় প্রলয় চন্দ ভগবানপুর থানার ওসি হন। এক সপ্তাহের মধ্যে পূর্ব মেদিনীপুরে প্রায় ১৫টি থানায় আইসি এবং ওসি পদে রদবদল ঘটানো হল। নির্বাচনী বাধ্যবাধকতায় এখনও জুটপুট কোস্টাল, দীঘা মোহনা কোস্টাল সহ কিছু থানার ওসি পদে রদবদল ঘটানো হবে। সেইসঙ্গে ডায়মন্ডহারবার পুলিশ জেলা থেকে বদলি হয়ে তিনজন ইন্সপেক্টর এবং আরও তিনজন সাব ইন্সপেক্টর এই জেলায় আইসি এবং ওসি হিসেবে দায়িত্বগ্রহণ করেছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ