Bartaman Logo
১৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

দেউলটিতে শরৎচন্দ্রের সার্ধশত জন্মবর্ষ পালন

শুক্রবার উলুবেড়িয়া মহকুমায় তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সার্ধশত জন্মবর্ষ পালন হয়। দেউলটির সামতাবেড় গ্রামে কথাশিল্পীর বাড়িতে অনুষ্ঠান করে পালন হয়েছে দিনটি।

দেউলটিতে শরৎচন্দ্রের সার্ধশত জন্মবর্ষ পালন
  • ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: শুক্রবার উলুবেড়িয়া মহকুমায় তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সার্ধশত জন্মবর্ষ পালন হয়। দেউলটির সামতাবেড় গ্রামে কথাশিল্পীর বাড়িতে অনুষ্ঠান করে পালন হয়েছে দিনটি।

Advertisement

রূপনারায়ণ নদীর তীরে সামতাবেড় গ্রামে জীবনের শেষ ১২ বছর এই বাড়িতে কাটিয়েছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সেখানে থাকাকালীন তিনি একাধিক উপন্যাস লিখেছিলেন। রাজ্য সরকারের পক্ষ থেকে বাড়িটিকে হেরিটেজ ঘোষণা করা হয়। বছরের প্রায় প্রতিদিনই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটক ও শরৎ অনুরাগীরা দেখতে আসেন। একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন দেউলটি ষ্টেশন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে করার দাবি জানিয়েছে। সম্প্রতি আমতার বিধায়ক অমিত সামন্ত কেন্দ্রীয় রেলমন্ত্রীর সঙ্গে দেখা করে এই দাবি পেশও করেন। এছাড়াও শরৎচন্দ্রের বাড়ি ঘিরে পর্যটনকেন্দ্র তৈরির প্রস্তাব দিয়েছেন তিনি। স্থানীয় বাসিন্দাদের মতে, কথাশিল্পীর বাড়ি ঘিরে পর্যটনকেন্দ্র তৈরি হলে এই এলাকার আরও উন্নতি হবে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমতার বিধায়ক, উলুবেড়িয়ার মহকুমাশাসক সোহম টিব্রিওয়াল, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রপৌত্র জয় চট্টোপাধ্যায়, উলুবেড়িয়া মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক নির্মলকুমার বাজানি সহ অন্যান্যরা। তাঁরা কথাশিল্পীকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি তাঁর জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ