Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ধমানে রাস্তায় চলন্ত বাইকে যৌনাঙ্গ দেখিয়ে যুবতীকে অশ্লীল অঙ্গভঙ্গি

দিনের বেলায় বাইক চালানো অবস্থায় যৌনাঙ্গ বের করে প্রকাশ্যে কুৎসিত অঙ্গিভঙ্গি করছে এক যুবক। যা দেখে সামনের টোটোয় বসে থাকা যুবতী অস্বস্তিতে পড়ে গিয়েছেন।

বর্ধমানে রাস্তায় চলন্ত বাইকে যৌনাঙ্গ দেখিয়ে যুবতীকে অশ্লীল অঙ্গভঙ্গি
  • ১১ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: দিনের বেলায় বাইক চালানো অবস্থায় যৌনাঙ্গ বের করে প্রকাশ্যে কুৎসিত অঙ্গিভঙ্গি করছে এক যুবক। যা দেখে সামনের টোটোয় বসে থাকা যুবতী অস্বস্তিতে পড়ে গিয়েছেন। বারবার চোখ ঘুরিয়ে নিচ্ছেন। তাতেও রক্ষা হচ্ছে না। ওই যুবক কাছে এসে অশ্লীল আচরণ করছে। রাস্তা দিয়ে লোকজন যাচ্ছেন। টোটোতেও অন্যান্য যাত্রী রয়েছে। তাতেও সে বেপরোয়াভাবে অশ্লীল আচরণ করছে। কখনও টোটোর কাছে গিয়ে ওই যুবতীকে সে কুৎসিত অঙ্গিভঙ্গি করছে, আবার কখনও দূর থেকে যৌনাঙ্গ দেখাচ্ছে। বর্ধমান শহরের জমজমাট রাস্তা শাঁখারিপুকুর এলাকায় পথ চলতি লোকজন এই দৃশ্য দেখে অবাক। কিন্তু কেউই প্রতিবাদ করেনি। বেশ কিছুক্ষণ পথ যাওয়ার পর ওই যুবক অন্য রাস্তা ধরে। এই ঘটনায় ওই যুবতী শুক্রবার দুপুরে বর্ধমান থানায় লিখিত অভিযোগ করেছেন। 

Advertisement

এদিন থানার সামনে দাঁড়িয়ে তিনি বলেন, ওই যুবকের মুখে মাস্ক ছিল। প্রথমে ওকে লক্ষ্য করিনি। কিন্তু টোটোর কাছে এসে ও অঙ্গিভঙ্গি করতে থাকে। প্রতিবাদ করেও লাভ হয়নি। অবশেষে মোবাইলে ভিডিও করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবতীর বাড়ি বর্ধমানেই। তিনি সেদিন টোটোয় চড়ে বাড়ি ফিরছিলেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবককে চিহ্নিত করা গিয়েছে। তার বাড়ি নীলপুরে। তার খোঁজে তল্লাশি চলছে। সে এলাকা থেকে পালিয়ে গিয়েছে। প্রায় এক মাস আগে এই ঘটনা ঘটে। শুক্রবার সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শোরগোল পড়ে যায়। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দেখার পর পুলিশ যুবতীর সঙ্গে যোগাযোগ করে। তিনি থানায় এসে পুরো ঘটনা জানিয়ে লিখিত অভিযোগ করেন। দিনের আলোয় এই ঘটনা হয়েছে। রাস্তায় ভিড় থাকলেও কেউ অন্যায়ের প্রতিবাদ না করায় পুলিশও তাজ্জব হয়ে গিয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, ওই যুবকের পাশ দিয়ে অন্য বাইক যাচ্ছে। রাস্তার পাশে লোকজন রয়েছে। টোটোতে বসে থাকা যাত্রীরাও সবটাই চাক্ষুষ করছেন। তারপরও ওই যুবক কুৎসিত অঙ্গিভঙ্গি করেই চলছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ