Bartaman Logo
৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

পাহাড় সমস্যার সমাধানে ৩ সদস্যের কমিটি কেন্দ্রের, নেতৃত্বে সেই প্রাক্তন আইপিএস

বাম আমল হোক বা তৃণমূল। বিগত বছরগুলিতে বিভিন্ন সময়ে পৃথক রাজ্য গোর্খাল্যান্ডের দাবিতে অগ্নিগর্ভ হয়ে উঠেছে পাহাড়।

পাহাড় সমস্যার সমাধানে ৩ সদস্যের কমিটি কেন্দ্রের, নেতৃত্বে সেই প্রাক্তন আইপিএস
  • ২২ আগস্ট, ২০২৬ ১৩:৪২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: পাহাড় সমস্যার স্থায়ী রাজনৈতিক সমাধানে বিশেষ কমিটি গঠন করল কেন্দ্রীয় সরকার। যার নেতৃত্ব দেবেন অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার পঙ্কজ কুমার সিং। গত বছর অক্টোবরে পাহাড়ের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আলোচনার জন্য তাঁকেই মধ্যস্থতাকারী হিসেবে নিয়োগ করেছিল স্বরাষ্ট্র মন্ত্রক।

Advertisement

শনিবার সুকনার কাছে একটি হোটেলে পাহাড়ের জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকের পর একথা বিশেষ কমিটি গঠনের বিষয়টি সাংবাদিকদের জানান গোর্খা জনমুক্তি মোর্চার নেতা রোশন গিরি। তাঁর কথার প্রতিধ্বনি শোনা গিয়েছে দার্জিলিংয়ের সাংসদ বিজেপির রাজু বিস্তার বক্তব্যেও। 
বাম আমল হোক বা তৃণমূল। বিগত বছরগুলিতে বিভিন্ন সময়ে পৃথক রাজ্য গোর্খাল্যান্ডের দাবিতে অগ্নিগর্ভ হয়ে উঠেছে পাহাড়। বিজেপির এবারের ভোট প্রচারেও বিশেষ গুরুত্ব পেয়েছিল গোর্খাল্যান্ড সমস্যার স্থায়ী সমাধান। ফলে অমিত শাহের সঙ্গে গোর্খা নেতাদের এদিনের বৈঠকের দিকে তাকিয়ে ছিল সব পক্ষই। সূত্রের খবর, বিএসএফের প্রাক্তন ডিজি পঙ্কজ সিংয়ের নেতৃত্বে গঠিত কমিটিতে রাজ্য ও গোর্খাদের একজন করে প্রতিনিধি থাকবেন। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কথা বলে স্বরাষ্ট্র মন্ত্রকে রিপোর্ট জমা দেবেন তাঁরা। এর ভিত্তিতে আগামীদিনে পরবর্তী পদক্ষেপ নেবে অমিত শাহের মন্ত্রক। যদিও কতদিনে এই রিপোর্ট জমা পড়বে, সে সম্পর্কে নির্দিষ্ট করে কিছু জানা যায়নি।

Advertisement
সম্পর্কিত সংবাদ