সংবাদদাতা, নকশালবাড়ি: নকশালবাড়ির দেশবন্ধুপাড়ায় এক দম্পতির বাড়িতে শিশু সহ অপরিচিত মহিলাকে দেখে উত্তেজনা তৈরি হয়। পরে খবর পেয়ে নকশালবাড়ি থানার পুলিস ঘটনাস্থল যায়। এরপর শিশু সহ ওই পরিচিত মহিলাকে আটক করে থানায় আনা হয়। পরে জিজ্ঞাসাবাদে ওই অপরিচিত মহিলা শিশুটিকে নিজের বলে জানায়। স্থানীয় সূত্রে জানা যায়, ওই দম্পতির কোনও সন্তান নেই। এজন্য হয়তো তারা শিশু দত্তক নিতে চেয়েছিল। তবে স্থানীয়দের বক্তব্য, তা নিতে হলে বৈধ প্রক্রিয়া রয়েছে। এদিকে পুলিস জানিয়েছে, হাতিঘিসার ওই আদিবাসী মহিলা খুবই দরিদ্র পরিবারের। নিয়ে মোট৫টি সন্তান রয়েছে। তার স্বামী পেশায় শ্রমিক। এজন্য সন্তানের লালন পালন না করতে পারায় স্বইচ্ছায় শিশু দিতে এসেছিল বলে জানিয়েছে। যদিও ওই দুই মহিলাকে বিষয়টি নিয়ে সচেতন করা হয়েছে।



