Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ইচ্ছাকৃতভাবে আইপিএলে খেলতে দেওয়া হচ্ছে না! শ্রীলঙ্কা বোর্ডের বিরুদ্ধে আদালতে মামলা থুশারার

ক’দিন আগেই খবর এসেছিল, চোটের জন্য এবার আইপিএলে খেলতে পারবেন না নুয়ান থুশারা। তারকা পেসারকে কোটিপতি লিগে খেলার ছাড়পত্র দিচ্ছে না শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড।

ইচ্ছাকৃতভাবে আইপিএলে খেলতে দেওয়া হচ্ছে না! শ্রীলঙ্কা বোর্ডের বিরুদ্ধে আদালতে মামলা থুশারার
  • ৩ এপ্রিল, ২০২৬ ১৫:০৪
Prefer us on Google

কলম্বো: ক’দিন আগেই খবর এসেছিল, চোটের জন্য এবার আইপিএলে খেলতে পারবেন না নুয়ান থুশারা। তারকা পেসারকে কোটিপতি লিগে খেলার ছাড়পত্র দিচ্ছে না শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। আর তাতেই ক্ষোভে ফেটে পড়েছেন থুশারা। আইপিএলে খেলতে চেয়ে দ্বীপরাষ্ট্রের বোর্ডের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পেসার। আগামী ৯ এপ্রিল শুনানি হবে।

Advertisement

নুয়ানের অভিযোগ, তাঁর কোনওরকম চোট নেই। এর আগেও এমন ফিটনেস নিয়েই তিনি আইপিএলে খেলেছেন। কিন্তু এবার এনওসি দিচ্ছে না বোর্ড। তাঁর কেরিয়ার শেষ করে দেওয়ার লক্ষ্যেই বোর্ডের কিছু কর্তা এমন ফন্দি এঁটেছেন বলে অভিযোগ থুশারার। তাঁকে না পাওয়ায় বেঙ্গালুরু বিকল্প বোলার নিতে বাধ্য হবে। তাতে আর্থিক ক্ষতির মুখে পড়বেন তিনি। পাশাপাশি থুশারা আদালতে জানিয়েছেন, গত ৩১ মার্চ শ্রীলঙ্কা বোর্ডের সঙ্গে তাঁর চুক্তি শেষ হয়ে গিয়েছে। চুক্তি নবীকরণের কোনও ইচ্ছে নেই। বরং আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে বিশ্বজুড়ে টি-২০ লিগে খেলতে চান তিনি। ৩১ বছরের ক্রিকেটারটির এমন পদক্ষেপে রীতিমতো চাপে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। আদালত কী রায় দেয়, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে ক্রিকেট মহলে। উল্লেখ্য, আইপিএলের ২০২৫ সালের নিলামে ১.৬ কোটি টাকায় থুশারাকে দলে নিয়েছিল আরসিবি। কিন্তু শ্রীলঙ্কান কর্তাদের কেরামতিতে কোহলিদের ড্রেসিং-রুমে তাঁর ঢোকাই হল না। একইভাবে কলকাতার মাথিশা পাথিরানাকেও এখনও আইপিএলে খেলার ছাড়পত্র দেয়নি শ্রীলঙ্কার বোর্ড।

Advertisement
সম্পর্কিত সংবাদ