Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নিতুড়িয়ায় বাইক দুর্ঘটনায় যুবকের মৃত‌্যু

নিতুড়িয়ায় বাইক দুর্ঘটনায় যুবকের মৃত‌্যু
  • ১৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, রঘুনাথপুর: মঙ্গলবার নিতুড়িয়া থানা এলাকায় পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সুশান্ত মল্লিক (২২)। তার বাড়ি নিতুড়িয়া থানার আঁচকোদা গ্রামে। যুবকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওইদিন সুশান্ত বাইক নিয়ে রায়বাঁধ থেকে ভালডুবি আসছিল। আসার সময় রাস্তার মাঝে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক পোলে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর জখম যুবককে উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে  চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। পুলিস জানিয়েছে, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। বুধবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া পাঠানো হয়। 
Advertisement
সম্পর্কিত সংবাদ