সংবাদদাতা, কালিয়াগঞ্জ: অশীতিপর দাদুর কাছে চেয়েও মেলেনি টাকা। তাই রেললাইনের পাথর ছুড়ে দাদুর মাথা ফাটিয়ে দিল ‘গুণধর’ নাতি। শনিবার সকালে কালিয়াগঞ্জ শহরের পাবনা কলোনির ঘটনা। জখম বৃদ্ধের নাম সুবোধ ঝাঁ (৮৪)। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নেশা করার জন্য হামেশাই দাদুর কাছে টাকা চাইত নাতি। টাকা না পেলেই মারধর করত। শনিবার সকালেও নাতি টাকা চাইলে সুবোধবাবু দিতে চাননি। এরপরই রেললাইন থেকে পাথর ছুড়ে মারে নাতি। প্রাথমিক চিকিৎসা করিয়েই রক্তমাখা পাঞ্জাবি ও ধুতি গায়ে থানায় হাজির হন বৃদ্ধ।
Advertisement
সুবোধ বলেন, আমার নাতি নেশা করে বাড়িতে অত্যাচার করে। মাঝে মাঝে টাকা চায়। বাড়ি তার নামে লিখে দিতে বলে। সকালেও টাকা চেয়েছিল। টাকা দিইনি। এরপরই আমাকে পাথর ছুড়ে মারে। কপাল ফেটে গিয়েছে। ঘটনার পরই নাতিকে ধরে কালিয়াগঞ্জ থানায় নিয়ে আসে পুলিস।
কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখোপাধ্যায় বলেন, মৌখিক অভিযোগের ভিত্তিতে নাতিকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখোপাধ্যায় বলেন, মৌখিক অভিযোগের ভিত্তিতে নাতিকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।



