Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

এখন লক্ষ্য ত্রিমুকুট জয়, মন্তব্য ফ্লিকের

লিগ, কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ। ইউরোপিয়ান ক্লাব ফুটবলে এই ত্রিমুকুট জয়ের স্বাদ আগেও পেয়েছেন হান্স ফ্লিক। ২০১৯-২০ মরশুমে তাঁর প্রশিক্ষণে বুন্দেশলিগা, জার্মান কাপ ও ইউরোপ সেরার গৌরব অর্জন করে বায়ার্ন মিউনিখ।

এখন লক্ষ্য ত্রিমুকুট জয়, মন্তব্য ফ্লিকের
  • ২৮ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সেভিয়া: লিগ, কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ। ইউরোপিয়ান ক্লাব ফুটবলে এই ত্রিমুকুট জয়ের স্বাদ আগেও পেয়েছেন হান্স ফ্লিক। ২০১৯-২০ মরশুমে তাঁর প্রশিক্ষণে বুন্দেশলিগা, জার্মান কাপ ও ইউরোপ সেরার গৌরব অর্জন করে বায়ার্ন মিউনিখ। পাঁচ বছর বাদে ফ্লিকের হাত ধরে সেই একই পথে এগিয়ে চলেছে বার্সেলোনা। গত কয়েক মরশুমে ইউরোপিয়ান সার্কিটে বারবার মুখ থুবড়ে পড়া কাতালন ক্লাবটিকে রাতারাতি বদলে দিয়েছেন ফ্লিক। মেসি-জাভি-ইনিয়েস্তাদের আমলে যেভাবে একচ্ছত্র দাপট দেখাত ক্যাম্প ন্যু’য়ের ক্লাবটি, এবার লামিনে ইয়ামাল-রাফিনহাদের খেলায় যেন তারই প্রতিচ্ছবি দেখছেন অনেকেই। শনিবার রাতে কোপা ডেল রে ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারানোর পর ত্রিমুকুট জয়ের স্বপ্ন দেখছেন অনুরাগীরা। লা লিগায় এই মুহূর্তে শীর্ষস্থানে ফ্লিক-ব্রিগেড। পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে জায়গা করে নিয়েছে তারা। মরশুমের দ্বিতীয় ট্রফি জয়ের উৎসবের মধ্যেই নিজের পরবর্তা লক্ষ্য ঘোষণা করে দিলেন কোচ ফ্লিক। তাঁর কথায়, বলেন, ‘আজ সাফল্য উদযাপনের রাত। তাতে কোনওরকম খামতি রাখতে চাই না। এরপর প্রয়োজনীয় বিশ্রাম নিয়ে পরবর্তী লক্ষ্যে নেমে পড়ব। ত্রিমুকুট জয়ের সুবর্ণ সুযোগ রয়েছে আমাদের সামনে। তবে তার জন্য কঠোর পরিশ্রম করতে হবে।’

Advertisement

এদিকে, ফাইনালে রেফারি নিগ্রহের জেরে লাল কার্ড দেখেছেন রিয়াল ডিফেন্ডার রুডিগার। এবার রেফারির রিপোর্টের ভিত্তিতে, বড়সড় শাস্তির মুখে পড়তে পারেন এই জার্মান ডিফেন্ডার। সূত্রের খবর, ১২ ম্যাচ পর্যন্ত নির্বাসিত হতে পারেন তিনি। রুডিগার অবশ্য নিজের আচরণের জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ