Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

লোড না বাড়িয়ে এসি ব্যবহার, সাত হাজারের বেশি গ্রাহককে নোটিস

তীব্র গরমে বেড়েছে এসি’র চাহিদা। তাই বিদ্যুৎ বণ্টন কোম্পানিকে ফাঁকি দিয়ে লোড না বাড়িয়েই এসি বসানো হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলাজুড়ে।

লোড না বাড়িয়ে এসি ব্যবহার, সাত হাজারের বেশি গ্রাহককে নোটিস
  • ৪ আগস্ট, ২০২৫ ১৬:০৮
Prefer us on Google

সংবাদদাতা, বালুরঘাট: তীব্র গরমে বেড়েছে এসি’র চাহিদা। তাই বিদ্যুৎ বণ্টন কোম্পানিকে ফাঁকি দিয়ে লোড না বাড়িয়েই এসি বসানো হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলাজুড়ে। এদিকে ফাঁকিবাজি রুখতে বণ্টন কোম্পানিও মাঠে নেমেছে। জেলার ৭ হাজার ২৮টি বাড়িতে নোটিস পাঠিয়েছে কোম্পানি। তাতে বিদ্যুতের লোড বাড়ানোর নির্দেশ দেওয়া হচ্ছে। অমান্য করলে অত্যধিক লোডের কোটেশনের টাকা বিদ্যুৎ বিলের সঙ্গে যোগ করা হবে। তবে, সাত হাজারের বেশি গ্রাহককে নোটিস দেওয়া হলেও মাত্র ২ হাজার ২৮০ জন সাড়া দিয়েছেন। বিদ্যুৎ বণ্টন কোম্পানির বালুরঘাটের রিজিওনাল ম্যানেজার শুভময় সরকার বলেন, চলতি বছর এসির ব্যবহার বেড়ে গিয়েছে। আমরা জেলাজুড়ে সাত হাজারের বেশি বাড়ি চিহ্নিত করেছি। সেগুলিতে লোড না বাড়িয়েই এসি ব্যবহার করা হচ্ছে। দুর্ঘটনা যাতে না ঘটে, তার জন্য সতর্কতামূলক ব্যবস্থা সাধারণ মানুষকে নিতে হবে।

Advertisement

বিদ্যুৎ বণ্টন কোম্পানি সূত্রে খবর, এপ্রিল থেকে দক্ষিণ দিনাজপুর জেলাজুড়ে প্রচুর এসি, কুলার, ফ্রিজ বিক্রি শুরু হয়েছে। এখনও বালুরঘাট শহরের ইলেকট্রনিক্স সামগ্রীর দোকানগুলিতে এসি, কুলার ও ফ্রিজ প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে। অথচ লোড না বাড়িয়ে এসি ব্যবহার করার ফলে ট্রান্সফরমার বিকল হচ্ছে।  জুন পর্যন্ত দু’হাজারের বেশি বাড়িতে নোটিস পাঠানো হয়েছিল। এবার ওই সংখ্যা বেড়ে সাত হাজার। তবে এসি কেনার পরে অনেকেই লোড বৃদ্ধি করার জন্য আবেদন করেছেন। চলতি গরমের মরশুমে ৩১ জুলাই পর্যন্ত মাত্র ৩১৫ জন আবেদন করেছিলেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ