Bartaman Logo
১০ জুন, ২০২৬

প্রেমের প্রস্তাবে না, মহিলাকে স্ক্রু ড্রাইভার দিয়ে খুন উত্তরপ্রদেশে

গ্রামেরই মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়েছিল যুবক। সেই প্রস্তাবে সাড়া না দেওয়ার ফল হল ভয়ানক। মহিলাকে স্ক্রু ড্রাইভার দিয়ে খুঁচিয়ে খুন করল যুবক।

প্রেমের প্রস্তাবে না, মহিলাকে স্ক্রু ড্রাইভার দিয়ে খুন উত্তরপ্রদেশে
  • ৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

লখনউ: গ্রামেরই মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়েছিল যুবক। সেই প্রস্তাবে সাড়া না দেওয়ার ফল হল ভয়ানক। মহিলাকে স্ক্রু ড্রাইভার দিয়ে খুঁচিয়ে খুন করল যুবক। শনিবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মোরাদাবাদে। তবে কোনও অপরাধবোধ তো দূর। খুনের পর স্নান করে নিশ্চিন্তে ঘুমতে গিয়েছিল ঘাতক। অভিযুক্ত রফিকে গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশ পুলিস। পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার গবাদি পশুকে খাওয়ানোর জন্য বাড়ি থেকে বার হন সায়রা। তবে সন্ধ্যা গড়িয়ে গেলেও তিনি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করেন বাড়ির লোকজন। পরদিন কোতওয়ালি মানেতরে একটি চাষের জমিতে তাঁর দেহ মেলে। গোপনাঙ্গ সহ দেহের বিভিন্ন জায়গায় ১৮টি ক্ষত থাকায় পুলিস প্রাথমিকভাবে মনে করেছিল, ধর্ষণের পর সায়রাকে খুন করা হয়েছে। পরে ময়নাতদন্তের রিপোর্ট থেকে জানা যায়, ধর্ষণ নয়, কোনও কিছু ধারাল অস্ত্র দিয়ে খুন করা হয়েছে সায়রাকে। 

Advertisement

সায়রার মোবাইল পরীক্ষা করে পুলিস দেখে একটি নাম্বার থেকে পাঁচটি মিসড কল এসেছে। অগত্যা সেই নাম্বারের খোঁজ করতেই খুন রহস্যের ফাঁস হয়ে যায়। সায়রাকে ফোন করেছিল সফি। সায়রার মা সফিনা জানিয়েছেন, সফি প্রায়ই মেয়েকে উত্যক্ত করত। আর রফি জেরায় জানিয়েছে, সায়রাকে প্রেমের প্রস্তাব দিলেও সে কোনও সাড়া দেয়নি। কয়েকদিন আগে গ্রামেরই এক যুবক তাকে মারধর করে। রফি ভেবেছিল, ওই যুবকের সঙ্গে সায়রার প্রেমের সম্পর্ক রয়েছে। শনিবার সায়রা বাড়ি থেকে বার হতেই তাকে ফলো করে সে। এরপর স্ক্রু ড্রাইভার দিয়ে খুঁচিয়ে তাঁকে খুন করে। রফি আরও জানিয়েছে, খুনের সময় সায়রা প্রাণভিক্ষা চান। তাতে ক্ষিপ্ত হয়ে সায়রার গোপনাঙ্গে স্ক্রু ড্রাইভার দিয়ে খোঁচাতে থাকে। সায়রার মৃত্যু নিশ্চিত হওয়ার পরে সফি বাড়ি গিয়ে স্নান করে পোশাক বদলে ঘুমিয়ে পড়ে রফি।

Advertisement
সম্পর্কিত সংবাদ