Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বীরভূমের সঙ্গে ড্র নর্থ বেঙ্গল ইউনাইটেডের

টানা তিন ম্যাচে হারের পর বেঙ্গল সুপার লিগে পয়েন্টের মুখ দেখল কোপা টাইগার্স বীরভূম।

বীরভূমের সঙ্গে ড্র নর্থ বেঙ্গল ইউনাইটেডের
  • ২৪ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, শিলিগুড়ি: টানা তিন ম্যাচে হারের পর বেঙ্গল সুপার লিগে পয়েন্টের মুখ দেখল কোপা টাইগার্স বীরভূম। মঙ্গলবার শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি’র বিরুদ্ধে গোলশূন্য ড্র করল তারা। বরং বলা ভালো, প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে না পারায় ঘরের মাঠে তিন পয়েন্ট হাতছাড়া করল নর্থ বেঙ্গল। মাঝমাঠে দুরন্ত ফুটবল মেলে ধরেন আমোহ এবেনেজার। ম্যাচের সেরাও তিনি। তাঁর গড়া আক্রমণ থেকে প্রথমার্ধের ৩৭ ও ৪০  মিনিটে গোলের সহজ সুযোগ নষ্ট করেন রৌণক পাল। বিপক্ষের গোলরক্ষককে একা পেয়েও বল জালে জড়াতে ব্যর্থ তিনি। দ্বিতীয়ার্ধেও ম্যাচে দাপট দেখায় নর্থ বেঙ্গল। তবে কাঙ্ক্ষিত গোল তুলে নিতে পারেনি তারা। পক্ষান্তরে, প্রতি-আক্রমণাত্মক ফুটবলে প্রতিপক্ষকে চাপে ফেলার চেষ্টা করে কোপা টাইগার্স বীরভূম। কিন্তু আঙ্গু আব্দুল সামেদের নেতৃত্বে নর্থ বেঙ্গলের জমাট রক্ষণের সামনে তাদের সব চেষ্টা ব্যর্থ হয়। উল্লেখ্য, এদিন ম্যাচে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব ও ডেপুটি মেয়র রঞ্জন সরকার। তবে ঘরের ছেলে রাজা বর্মনকে (গোলরক্ষক) নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি না খেলানোয় শিলিগুড়ির ফুটবলপ্রেমীরা কিছুটা হতাশ।

Advertisement


এদিকে, বুধবার অরবিন্দ স্টেডিয়ামে সুন্দরবন বেঙ্গল অটো এফসি’র বিরুদ্ধে লড়াইয়ে নামবে এফসি মেদিনীপুর। তিন ম্যাচে সবক’টিতে জিতে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে মেহতাব হোসেনের প্রশিক্ষণাধীন সুন্দরবনের দলটি। বুধবার জিতে শীর্ষে ওঠাই লক্ষ্য তাদের।

Advertisement
সম্পর্কিত সংবাদ