নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: রোদ, গরম ও বৃষ্টি। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের পাহাড় ও সমতলে এধরনের আবহাওয়া অব্যাহত থাকবে। বিক্ষিপ্তভাবে এক-দুই জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে প্যাঁচপ্যাঁচে আবহাওয়ায় গলদঘর্ম হতে হবে মানুষকে। বুধবার আবহাওয়ার পূর্বাভাস জানিয়েছেন সিকিম কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের অধিকর্তা গোপীনাথ রাহা। তিনি বলেন, এখানে বজ্রগর্ভ মেঘ তৈরি করে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। সঙ্গে গরমও থাকবে। বিক্ষিপ্তভাবে এক-দুই জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।



