Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / হেলথ

অপারেশনে জোড়া লাগল শিরদাঁড়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া ঘাড়

উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের ডাক্তারদের হাতযশে শিরদাঁড়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া ঘাড় জোড়া লাগল।

অপারেশনে জোড়া লাগল শিরদাঁড়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া ঘাড়
  • ১৬ নভেম্বর, ২০২৫ ১৬:১১
Prefer us on Google

সংবাদদাতা, শিলিগুড়ি: উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের ডাক্তারদের হাতযশে শিরদাঁড়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া ঘাড় জোড়া লাগল। শুক্রবার এই জটিল অস্ত্রোপচার সফল হওয়ায় পুনর্জন্ম হল রাজগঞ্জের বাসিন্দা রামশাই ওরাওঁয়ের। ছ’ঘণ্টা ধরে অস্ত্রোপচার চলে। 

Advertisement

উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের প্রধান ডাঃ পার্থসারথি সরকার বলেন,  ৬৬ বছর বয়সের এই রোগী কোনওভাবে ঘাড়ে মারাত্মক চোট পান। তাতে ঘাড় ভেঙে গিয়ে শিরদাঁড়া থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। প্যারালাইসিস দেখা দেয়। ঘাড়ের সামনে এবং পিছনে অস্ত্রোপচার করে প্লেট বসিয়ে ঘাড়কে আবার শিরদাঁড়ার সঙ্গে যুক্ত করা হয়েছে। এটি খুব জটিল অস্ত্রোপচার। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে এর আগে এ ধরনের অস্ত্রোপচার হয়নি। আর এ ধরনের অস্ত্রোপচার নার্সিংহোমে করতে গেলে ছয় থেকে সাত লক্ষ টাকা খরচ পড়ে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে সম্পূর্ণ বিনামূল্যে সেই অস্ত্রোপচার হল। 
অর্থোপেডিক বিভাগের প্রধান ডাঃ পার্থসারথি সরকারের নেতৃত্বে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের অর্থোপেডিক চিকিৎসকদের একটি দল এই সফল অস্ত্রোপচার করেন। পার্থসারথিবাবু বলেন, শিরদাঁড়া থেকে ঘাড় ভেঙে গিয়ে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। স্নায়ুতন্ত্রও ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই পরিস্থিতে ঘাড়কে শিরদাঁড়ার সঙ্গে যুক্ত করার ক্ষেত্রে অনেকগুলি ঝুঁকির মধ্যে কাজ করতে হয়েছে। এটা বিশ্বমানের অস্ত্রোপচার। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে এ ধরনের অস্ত্রোপচার হচ্ছে, এটা আমাদের গর্বের বিষয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ