Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

হাওড়া-হুগলিকে বশ মানিয়ে লিগ জমিয়ে দিল নর্থ বেঙ্গল

বেঙ্গল সুপার লিগে নজর কাড়ছে নর্থ বেঙ্গল এফসি’র সুদীপ হাঁসদা। শুক্রবার হাওড়া-হুগলি ওয়ারিয়র্সের বিরুদ্ধে গোল না পেলেও সুদীপই ম্যাচের সেরা।

হাওড়া-হুগলিকে বশ মানিয়ে লিগ জমিয়ে দিল নর্থ বেঙ্গল
  • ১৭ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বেঙ্গল সুপার লিগে নজর কাড়ছে নর্থ বেঙ্গল এফসি’র সুদীপ হাঁসদা। শুক্রবার হাওড়া-হুগলি ওয়ারিয়র্সের বিরুদ্ধে গোল না পেলেও সুদীপই ম্যাচের সেরা। এদিন অর্জুন সিংয়ের একমাত্র লক্ষ্যভেদে হাওড়া-হুগলি ওয়ারিয়র্সকে পরাস্ত করে বিশ্বজিৎ ভট্টাচার্যের নর্থ বেঙ্গল।

Advertisement

শেষ-চারের লড়াইয়ে টিকে থাকতে হলে জেতা ছাড়া উপায় ছিল না নর্থ বেঙ্গলের। এদিন হাওড়া স্টেডিয়ামে প্রথমার্ধ একেবারেই ছন্নছাড়া। একটি ক্ষেত্রে নিশ্চিত গোল বাঁচান নর্থ বেঙ্গলের গোলরক্ষক রাজা বর্মন। বিরতির পর জাল কাঁপান অর্জুন। এই জয়ের পর ১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে পঞ্চম স্থানে রইল বিশ্বজিতের দল। অন্যদিকে, ব্যারেটো ব্রিগেডের সংগ্রহ ১২ ম্যাচে ২৩ পয়েন্ট। শীর্ষে থাকলেও এদিন হাওড়া স্টেডিয়ামে প্রত্যাশা পূরণে ব্যর্থ তারা। স্বভাবতই কোচ হোসে রামিরেজ ব্যারেটো বেশ চিন্তিত। শেষ পর্বে ছন্দ ধরে রাখাই তাঁর বড় চ্যালেঞ্জ।

এদিকে, শনিবার কল্যাণীতে রয়্যাল সিটি এফসি মালদহের প্রতিপক্ষ এফসি মেদিনীপুর। বড় ব্যবধানে জিতলে পয়েন্ট তালিকায় শীর্ষে পৌঁছাবার সুযোগ রয়েছে সৈয়দ রামনের মালদহের সামনে। অন্যদিকে বোলপুরে বর্ধমান ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলবে টাইগার্স বীরভূম। নড়বড়ে শুরু করেও ক্রমশ নিজেদের গুছিয়ে নিয়েছে সন্দীপ নন্দীর বর্ধমান। ঘরের মাঠে তিন পয়েন্ট হাসিল করতে পারলে সেমি-ফাইনালের দৌড় দারুণ জমে যাবে। মোহন বাগানের প্রাক্তনী চিজোবা ক্রিস্টোফার দলের বড় ভরসা। অগাস্টিনও দুরন্ত ফর্মে। জোড়া বিদেশি স্ট্রাইকারের উপর ভর করেই তিন পয়েন্ট ছিনিয়ে নিতে তৈরি বর্ধমান ব্লাস্টার্স।

Advertisement
সম্পর্কিত সংবাদ