মুম্বই: পথ দুর্ঘটনায় জখম অভিনেত্রী নোরা ফতেহি। শনিবার ঘটনাটি ঘটেছে মুম্বইয়ে। জানা গিয়েছে, আমেরিকার ডিজে ডেভিড গুয়েটারের কনসার্টে অংশ নেওয়ার জন্য গাড়িতে রওনা হয়েছিলেন তিনি।
মুম্বই: পথ দুর্ঘটনায় জখম অভিনেত্রী নোরা ফতেহি। শনিবার ঘটনাটি ঘটেছে মুম্বইয়ে। জানা গিয়েছে, আমেরিকার ডিজে ডেভিড গুয়েটারের কনসার্টে অংশ নেওয়ার জন্য গাড়িতে রওনা হয়েছিলেন তিনি।
রাস্তায় এক মদ্যপ গাড়িচালক তাঁর গাড়িতে ধাক্কা মারে। তড়িঘড়ি দলের বাকিরা তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। নোরার মাথায় কোনও চোট লেগেছে কি না জানতে সিটি স্ক্যান করেন চিকিৎসকরা। সিটি স্ক্যান রিপোর্ট অনুযায়ী, অল্প চোট পেলেও মস্তিষ্কে রক্তক্ষরণের মতোও কোনও কিছু ঘটেনি। চিকিৎসকরা তাঁকে বিশ্রামে থাকার পরামর্শ দিলেও তা শোনেননি নোরা। হাসপাতাল থেকে বেরিয়ে তিনি সানবার্ন ফেস্টিভ্যালে অংশ নিয়েছেন বলে জানিয়েছেন নোরার সহকারীরা।