Bartaman Logo
৭ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

ইরানের জেলে বন্দি নোবেলজয়ী নার্গিস অসুস্থ

গুরুতর অসুস্থ নোবেল শান্তি পুরস্কারজয়ী নার্গিস মহাম্মাদি। বর্তমানে ইরানের উত্তর-পশ্চিমের জানজানে কারাগারে বন্দি এই মানবাধিকারকর্মী। জেলবন্দি অবস্থাতেই ২০২৩ সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি।

ইরানের জেলে বন্দি নোবেলজয়ী নার্গিস অসুস্থ
  • ৩ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

তেহরান: গুরুতর অসুস্থ নোবেল শান্তি পুরস্কারজয়ী নার্গিস মহাম্মাদি। বর্তমানে ইরানের উত্তর-পশ্চিমের জানজানে কারাগারে বন্দি এই মানবাধিকারকর্মী। জেলবন্দি অবস্থাতেই ২০২৩ সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি। অসুস্থ নার্গিসকে ইতিমধ্যে হাসপাতালে ভরতি করা হয়েছে। গত শুক্রবার মানবাধিকার ফাউন্ডেশনের তরফে জানানো হয়েছে, কারাগারে নার্গিস দু’বার জ্ঞান হারান। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে। আইনজীবীরা জানান, মার্চের শেষে নার্গিস হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। হাঁটাচলার জন্য নার্সের সহযোগিতার প্রয়োজন পড়ছে। গত বছর ডিসেম্বরে ফের গ্রেপ্তার করা হয়েছিল তাঁকে। টানা ১৪০ দিন ধরে চিকিৎসার অভাবে শারীরিক অবস্থার অবনতি হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ