Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ট্যাপ বসলেও একবছর ধরে জল নেই, ক্ষোভ বহু গ্রামে

কল আছে,কিন্তু জল নেই। কল থেকে কবে আসবে জল? এনিয়ে দীর্ঘ এক বছর থেকে দিন গুনছেন হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের

ট্যাপ বসলেও একবছর ধরে জল নেই, ক্ষোভ বহু গ্রামে
  • ১১ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: কল আছে,কিন্তু জল নেই। কল থেকে কবে আসবে জল? এনিয়ে দীর্ঘ এক বছর থেকে দিন গুনছেন হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের গাঙ্গোর, কুশলপুর, কুশডাঙ্গি, কলহা ও খকড়া সহ একাধিক গ্রামের মানুষ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভিঙ্গোল গ্রাম পঞ্চায়েতের বৈরাট জল সরবরাহ প্রকল্পটি একবছর আগে চালু হয়। বাড়ি বাড়ি ট্যাপ বসানো হয়েছে। তবে ট্যাপ কলে জল আসে না। পিএইচই-কে একাধিকবার অভিযোগ করা হয়েছে। এখনও পর্যন্ত কোনও হেলদোল নেই দপ্তরের।

Advertisement

কুশলপুর গ্রামের বাসিন্দা মহম্মদ নাইম আক্তার বলেন, বাড়ি বাড়ি পাইপলাইনের সংযোগ থাকলেও একবছর ধরে জল আসে না। বাড়ির নলকূপে আয়রন বেশি থাকায় জল পান করার উপযোগী নয়। বাড়ির ট্যাপে জল না মেলায় এক কিমি দূর থেকে জল আনতে হচ্ছে। পিএইচই’র চাঁচল মহকুমার সহকারী ইঞ্জিনিয়ার সুমিত ঘোষ বলেন, পাম্পচালক নিয়োগ করা হলেও ভাল্ব অপারেটর নিয়োগ করা হয়নি। সেই কারণে বাকি গ্রামে জল পৌঁছায় না। শীঘ্রই ভাল্ব অপারেটর নিয়োগ করা হবে। এলাকার মানুষের অভিযোগ, বিশুদ্ধ পানীয় জলের জন্য ট্যাপ বসেছে। কিন্তু সেই জল পাওয়া যায় না। ভিঙ্গোল গ্রাম পঞ্চায়েতের প্রধান বর্ষা বসাক বলেন, প্রকল্পটি এক বছর আগে চালু হয়েছে। বেশ কয়েকটি গ্রামের মানুষ জল পেলেও চার থেকে পাঁচটি গ্রামের মানুষ বঞ্চিত। বাকি গ্রামে জল সরবরাহের জন্য শীঘ্রই মহকুমা ইঞ্জিনিয়ারকে জানাব।  ট্যাপকল বসলেও জল নেই। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ