Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

সরকারের সাহায্য ছাড়া ভোট নয়, জানাল বাংলাদেশের নির্বাচন কমিশন

বাংলাদেশে সাধারণ নির্বাচন আয়োজনের জন্য সরকারকেই মুখ্য ভূমিকা নিতে হবে। শনিবার এমনটাই জানাল বাংলাদেশের নির্বাচন কমিশন।

সরকারের সাহায্য ছাড়া ভোট নয়, জানাল বাংলাদেশের নির্বাচন কমিশন
  • ২২ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ঢাকা: বাংলাদেশে সাধারণ নির্বাচন আয়োজনের জন্য সরকারকেই মুখ্য ভূমিকা নিতে হবে। শনিবার এমনটাই জানাল বাংলাদেশের নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন এদিন স্পষ্ট জানান, কমিশন যতই ‘স্বাধীন’ হোক না কেন, তত্ত্বাবধায়ক সরকারের সাহায্য ছাড়া তাদের পক্ষে নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। একটি সাক্ষাত্কারে নাসির জানান, তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের নিয়মিত যোগাযোগ রয়েছে, এমনটা নয়। সরকারের সংস্কার কর্মসূচির সঙ্গে কমিশনও তাল মিলিয়ে চলছে। সময় এলেই সব কিছু স্পষ্ট হয়ে যাবে। ঠিক সময়ে নির্বাচনের দিন ঘোষণা করা হবে। এর আগে মুখ্য উপদেষ্টা মহম্মদ ইউনুস জানিয়েছিলেন আগামী বছরের এপ্রিলে বাংলাদেশে নির্বাচন হতে পারে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ