Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পুজোর আগে রাজ্যে এসআইআর নয়!

পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক পারদ তুঙ্গে। ঠিক ছিল, আগস্টেই এসআইআর সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে।

পুজোর আগে রাজ্যে এসআইআর নয়!
  • ৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক পারদ তুঙ্গে। ঠিক ছিল, আগস্টেই এসআইআর সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে। কিন্তু সূত্রের খবর, প্রস্তুতি পর্ব পুরোপুরি সম্পন্ন না-হওয়ায় রাজ্যে পুজোর আগে এসআইআর হচ্ছে না। সব ঠিকঠাক থাকলে ভাইফোঁটার পরই এসআইআর সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হতে পারে। গত ২৯ আগস্ট সর্বদল বৈঠক হয়। কমিশনে তার চূড়ান্ত রিপোর্ট পাঠিয়েছিল মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দপ্তর। তাতেই এসআইআরের প্রস্তুতি বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য ছিল বলে খবর। তারপরই কমিশন কর্তারা মনে করছেন, পুজোর আগে এসআইআরের কাজ শুরু করা একরকম অসম্ভব। সূত্রের খবর, বিজ্ঞপ্তি জারির পর ন্যূনতম দশদিন সময় হাতে থাকা বাঞ্ছনীয়। এমাসের তৃতীয় সপ্তাহ থেকেই রাজ্যে একপ্রকার সরকারি ছুটি পড়ে যাচ্ছে। ফলে এমাসের মাঝামাঝি থেকে অক্টোরের মধ্যবর্তী সময় পর্যন্ত পশ্চিমবঙ্গে কোনওভাবেই এসআইআর করা সম্ভব নয়। কমিশন সূত্রের খবর, তাই ভাইফোঁটার পরই কমিশন এসআইআরের বিজ্ঞপ্তি জারি করতে পারে। কমিশনের অন্য একটি সূত্র জানাচ্ছে, সম্ভবত নভেম্বরেই বিহার বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করবে কমিশন। একদিকে, সেই কাজের ব্যস্ততা থাকবে, তেমনি বিহারে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে শুনানির ভবিষ্যৎও অজানা। এই দুইয়ের মাঝে, পশ্চিমবঙ্গে পুজোর আগে এসআইআর সম্পন্ন করা কোনওভাবেই সম্ভব নয়। মনে করছে কমিশন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ