Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

বিশ্বের কেউ রক্ষা পাবে না, হুমকি পাক প্রতিরক্ষামন্ত্রীর

সংঘাতের আবহে ফের ভারতের উদ্দেশে উস্কানিমূলক মন্তব্য করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ। এর আগে কাশ্মীর নিয়ে ভারতের বিরুদ্ধে ‘অল-আউট’ যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি।

বিশ্বের কেউ রক্ষা পাবে না, হুমকি পাক প্রতিরক্ষামন্ত্রীর
  • ৭ মে, ২০২৫ ১৮:০৫
Prefer us on Google

নয়াদিল্লি: সংঘাতের আবহে ফের ভারতের উদ্দেশে উস্কানিমূলক মন্তব্য করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ। এর আগে কাশ্মীর নিয়ে ভারতের বিরুদ্ধে ‘অল-আউট’ যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। এবার তাঁর দাবি, ‘ভারত যদি পাকিস্তানকে আক্রমণের সাহস দেখায় ও তাতে যদি পাকিস্তানের অস্তিত্ব সংকটের মুখে পড়ে, তাহলে বিশ্বের কেউ রক্ষা পাবে না।’ শুধু ভারতকে হুঁশিয়ারি দিতে গিয়ে ইজরায়েল প্রসঙ্গও টেনে এনেছেন আসিফ। তাঁর দাবি, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তাঁর সঙ্গীরাও গাজা ইস্যুতে একই মনোভাব নিয়ে চলে। তিনি বলেন, ‘হয় আমরা বাঁচব, নাহলে সবাই ধ্বংস হয়ে যাব।’ 

Advertisement

পহেলগাঁও হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যুর পর থেকেই পাকিস্তানের বিরুদ্ধে প্রত্যাঘাতের প্রস্তুতি শুরু করেছে ভারত। তার পর থেকেই ভারতের বিরুদ্ধে একের পর এক উস্কানিমূলক মন্তব্য করে চলেছেন পাকিস্তানের মন্ত্রী ও সেনাকর্তারা। ভারত সিন্ধু চুক্তি স্থগিত রাখার কথা ঘোষণার পর আসিফ দাবি করেছিলেন, দিল্লি যদি পাকিস্তানের প্রাপ্য জল অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য কোনও কাঠামো তৈরি করে, তাহলে পাকিস্তান তা ধ্বংস করে দেবে। এছাড়া তাঁর দাবি ছিল, ভারত যে কোনও সময়ে নিয়ন্ত্রণরেখা বরাবর আক্রমণ করতে পারে। আর তা হলে দিল্লিকে যথাযোগ্য জবাব দেওয়া হবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ