Bartaman Logo
৯ অক্টোবর, ২০২৬
বর্তমান / বিদেশ

‘আমি যা করেছি কেউ করেনি’, ফের নোবেল শান্তি পুরস্কারের দাবি ট্রাম্পের

আজ শুক্রবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার প্রাপকের নাম

‘আমি যা করেছি কেউ করেনি’, ফের নোবেল শান্তি পুরস্কারের দাবি ট্রাম্পের
  • ৯ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: আজ শুক্রবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে চলতি বছরের  নোবেল শান্তি পুরস্কার প্রাপকের নাম। তার আগেই ফের একবার নোবেল পুরস্কার নিয়ে নিজের দাবি পেশ করলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ফের একবার আটটি যুদ্ধ থামানোর দাবি করে ট্রাম্প বললেন,  ‘আমি যা করেছি, তা আর কেউ করতে পারেনি।’

Advertisement

বৃহস্পতিবার ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমি যা করেছি তা আর কেউ করে দেখাতে পারেননি। আমি অহংকার করে একথা বলছি না। এটা বাস্তব। কোনো রাষ্ট্রপ্রধান একটিও যুদ্ধ থামাতে পারেননি। আমি আটটি যুদ্ধ থামিয়ে দিয়েছি।’ নোবেল কমিটির প্রসঙ্গ উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘ওঁরা আমার মতো লোকদের পুরস্কার দেয় না। আমি পাই বা না পাই। আমার মনে হয় এটা ওঁদের জন্যই অসম্মানের হবে।’ পাশাপাশি প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকেও নোবেল নিয়ে খোঁচা দিতে ছাড়েননি ট্রাম্প। তিনি বলেন, ‘ওবামা নোবেল পেয়েছেন। উনি কিছুই করেননি। উনি জানেনও না কেন এই পুরস্কার ওনাকে দেওয়া হয়েছে।’ গত বছরও একাধিকবার আট যুদ্ধ থামানোর দাবি করে ট্রাম্পের ভাগ্যে শিকে ছেঁড়েনি। পুরস্কার পান ভেনেজুয়েলার মারিয়া মাচাদো। সেই প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘গতবছর ওঁরা এক মহিলাকে ওই পুরস্কার দিয়েছিল। উনি দারুন মানুষ। তিনি বলেছেন, আমি এই পুরস্কার পাওয়ার যোগ্য এবং আমাকে সেটা দিয়েছেন।’

Advertisement
সম্পর্কিত সংবাদ