Bartaman Logo
১৯ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

ফিফা ফ্রেন্ডলিতে ব্রাজিল দল থেকে বাদ নেইমার

আগামী ২৬ মার্চ ফিফা ফ্রেন্ডলিতে ফ্রান্সের বিরুদ্ধে নামছে ব্রাজিল। এর পাঁচদিন পর পেলের দেশের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া।

ফিফা ফ্রেন্ডলিতে ব্রাজিল দল থেকে বাদ নেইমার
  • ১৭ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সাও পাওলো: আগামী ২৬ মার্চ ফিফা ফ্রেন্ডলিতে ফ্রান্সের বিরুদ্ধে নামছে ব্রাজিল। এর পাঁচদিন পর পেলের দেশের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। দুটি ম্যাচের জন্য ২৬ জনের স্কোয়াড বেছে নিলেন কোচ কার্লো আনসেলোত্তি। দলে নেইমার কী জায়গা পাবেন? অনুরাগীদের যাবতীয় কৌতূহল ছিল সেদিকেই। কিন্তু সমর্থকদের আশাই সার। প্রাথমিক স্কোয়াডে থাকলেও নেইমারকে বাদ দিয়েই এদিন দল ঘোষণা করে দিলেন অভিজ্ঞ কোচ। এরপরেই শুরু আলোড়ন। অনুমান করাই যায় ফিটনেসের সমস্যাই নেইমারের বাদ পড়ার কারণ। আসলে দীর্ঘ আড়াই বছর পর জাতীয় দলে ডাক পেয়েছিলেন সাম্বা তারকা। কিন্তু মূল দলের দরজা খোলেনি। একইসঙ্গে জাতীয় দলে নেইমারের ভবিষ্যৎ নিয়েও তীব্র জল্পনা শুরু হয়ে গেল। এমনকী বিশ্বকাপের দলে স্থান পাওয়া নিয়েও বড় প্রশ্নচিহ্ণ রয়েছে।

Advertisement

এদিকে, পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে বাতিল হয়ে গেল ফিনালিসিমা। ২৬ মার্চ কাতারে ম্যাচ হওয়ার কথা ছিল মেগা ম্যাচ। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্তিনা ও ইউরো কাপ জয়ী স্পেনের দ্বৈরথ হচ্ছে না। ম্যাচটি বাতিল করেছে উয়েফা।

Advertisement
সম্পর্কিত সংবাদ