Bartaman Logo
১০ জুন, ২০২৬

রেজিস্টার বুকে আর সই নয়, লোকসভায় সাংসদদের দিতে হবে ‘ডিজিটাল’ হাজিরা

সাংসদদের হাজিরার উপরেও নজরদারি চালাবে লোকসভা সচিবালয়? আগামী ২১ জুলাই থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। সেখানেই এই নজরদারি শুরু হচ্ছে বলে খবর।

রেজিস্টার বুকে আর সই নয়, লোকসভায় সাংসদদের দিতে হবে ‘ডিজিটাল’ হাজিরা
  • ১৫ জুলাই, ২০২৫ ১৮:০৭
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সাংসদদের হাজিরার উপরেও নজরদারি চালাবে লোকসভা সচিবালয়? আগামী ২১ জুলাই থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। সেখানেই এই নজরদারি শুরু হচ্ছে বলে খবর। ঠিক হয়েছে, সাংসদরা যে হাজিরা খাতায় সই করেন, তা আর করতে হবে না। বদলে লোকসভার কক্ষে সাংসদের বসার নির্দিষ্ট আসনের সামনে রাখা ট্যাবে দিতে হবে আঙুলের ছাপ। হাজিরার জন্য সাংসদরা নিজেদের নির্দিষ্ট পিন নম্বর বা বিশেষ ধরনের স্মার্ট কার্ডও ব্যবহার করতে পারবেন। যদিও এর মধ্যে দিয়ে কোন সাংসদ ক’টার সময় আসছেন, কতক্ষণ থাকছেন, নিজের আসনে বসেছেন কি না, ইত্যাদি বিষয়ের উপর নজর করা হবে বলে অভিযোগ বিরোধীদের একাংশের। লোকসভার স্পিকার ওম বিড়লা অবশ্য সোমবার বলেন, ‘ডিজিটাল ব্যবস্থায় জোর দেওয়া হচ্ছে। আগামী বাদল অধিবেশন সুষ্ঠুভাবে চলবে বলেই আশা করি।’ লোকসভা সচিবালয়ের এক আধিকারিক জানান, অনেক সময় হাজিরা খাতায় সই করতে সাংসদের লম্বা লাইন পড়ে যায়। এই ব্যবস্থায় আর কাউকে লাইনে দাঁড়াতে হবে না। নিজের আসনে বসেই তাঁরা হাজিরা দিতে পারবেন।

Advertisement

অন্যদিকে, আগামী ২০ জুলাই সরকারের পক্ষে সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে। যদিও সেই বৈঠকে তৃণমূলের কোনও প্রতিনিধি থাকবেন না । কারণ, পরের দিন ২১ জুলাই। কলকাতায় তৃণমূলের শহিদ দিবস কর্মসূচি। তার আগের দিন বৈঠক ডাকলে কোনওভাবেই যোগ দেওয়া সম্ভব নয় ব঩লে তৃণমূলের তরফে জানানো হয়েছে। সূত্রের খবর, এবার অধিবেশনে পহেলগাঁও জঙ্গি হামলা নিয়ে আলোচনার দাবি তুলবেন বিরোধীরা। সরকার অবশ্য অপারেশন সিন্দুর নিয়ে আলোচনায় জোর দিচ্ছে। অধিবেশন সুষ্ঠুভাবে চলবে বলে স্পিকার আশাবাদী হলেও আদতে তা উত্তপ্ত হবে বলেই মত রাজনৈতিক মহলের। এবারের অধিবেশনে দিল্লি আদালতের বিচারপতি যশবন্ত ভার্মার ইমপিচমেন্ট সংক্রান্ত উদ্যোগ নেওয়া হবে বলেও জানা গিয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ