Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬

সুপ্রিম কোর্টের হাই সিকিওরিটি জোনে আর ছবি-ভিডিও নয়, জারি নির্দেশিকা

সুপ্রিম কোর্টের হাই সিকিওরিটি জোনে আর ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি নয়। ১০ সেপ্টেম্বর দেশের সর্বোচ্চ আদালত এমনই নির্দেশ জারি ককরেছে।

সুপ্রিম কোর্টের হাই সিকিওরিটি জোনে আর ছবি-ভিডিও নয়, জারি নির্দেশিকা
  • ১৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের হাই সিকিওরিটি জোনে আর ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি নয়। ১০ সেপ্টেম্বর দেশের সর্বোচ্চ আদালত এমনই নির্দেশ জারি করেছে। বলা হয়েছে, শীর্ষ আদালতের ওই বিশেষ নিরাপত্তা চত্বরে ক্যামেরা, ট্রাইপড, সেলফি-স্টিক বা সেই জাতীয় কিছু নিয়ে ঢোকা যাবে না। যদি কাউকে ফটো তুলতে দেখা যায়, তাহলে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এমনকী আদালতের আইনজীবী থেকে শুরু করে দপ্তরের কোনও কর্মচারী বা ইনটার্নও যদি এই নির্দেশিকা অমান্য করে, তাহলে তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ নাগরিক ছাড়া সংবাদমাধ্যমের কর্মীদের বিরুদ্ধেও একই নির্দেশিকা জারি করেছে সুপ্রিম কোর্ট। বলা হয়েছে, সর্বোচ্চ আদালতের ওই হাই সিকিওরিটি জোনে সাংবাদিকরাও ছবি তুলতে পারবেন না। যদি কোনও সাংবাদিককে ছবি তুলতে বা ভিডিও করতে দেখা যায়, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিকে এক মাসের জন্য সুপ্রিম কোর্ট চত্বরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি হবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ