Bartaman Logo
২২ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

পুজো পর্যন্ত উচ্ছেদ নয়, বার্তায় খানিক স্বস্তি হকারদের

দুর্গাপুজো পর্যন্ত হকার উচ্ছেদ না হাওয়ার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর খানিক হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন শহরের হকাররা।

পুজো পর্যন্ত উচ্ছেদ নয়, বার্তায় খানিক স্বস্তি হকারদের
  • ৬ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুর্গাপুজো পর্যন্ত হকার উচ্ছেদ না হাওয়ার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর খানিক হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন শহরের হকাররা। অন্তত পুজোর সময় ভালো করে ব্যবসা করা যাবে, এই আশায় রয়েছেন তাঁরা। তবে শুধুই স্বস্তি নয়, তার সঙ্গে আবার আশঙ্কাও থাকছে। প্রশ্ন উঠছে, পুজোর পর কী হবে? ইতিমধ্যেই যাদবপুরে সুকান্ত সেতুর নীচে বসা হকাররা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন বলে খবর। হকারদের তরফে কমল সাহা বলেন, ‘মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর খানিক হলেও আমরা স্বস্তি পেয়েছি। অন্তত পুজো পর্যন্ত ব্যবসা করা যাবে। তারপর কী হয়, দেখা যাক!’ গত ২৯ জুন যাদবপুরের ওই এলাকায় কলকাতা কর্পোরেশনের তরফে উচ্ছেদের নোটিস দেওয়া হয়েছিল। যদিও ইতিমধ্যেই তাঁরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বলে খবর। আগামী মঙ্গলবার শুনানি। এদিকে, একইভাবে শিয়ালদহ ফ্লাইওভার অর্থাত্ বিদ্যাপতি সেতুর নীচেও হকার উচ্ছেদের নোটিস পড়েছিল। সেক্ষেত্রে যদিও হাইকোর্ট আগেই স্থগিতাদেশ জারি করেছিল। শিয়ালদহের উচ্ছেদ বিরোধী হকার ও নাগরিক কমিটির সদস্য আবু সাঈদ ও বাবু দাস বলেন, সমস্ত জায়গায় মানুষের প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে বলে সরকার এখন মানুষকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন পন্থা নিচ্ছে। আমরা বলতে চাই, তাহলে পুজোর পর কি হবে? হকারদের বারবার বিভ্রান্তির মধ্যে ফেলা হচ্ছে কেন? 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ