Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পড়াশোনা হয় না, ইচ্ছেমতো আসেন শিক্ষকরা! স্কুলে তালা ঝুলিয়ে দিলেন গ্রামবাসীরা

গ্রামবাসীদের অভিযোগ, এই স্কুলে পড়াশোনা হয় না। খেয়াল খুশির মতো শিক্ষকরা আসেন। কিন্তু পড়ান না। আর পড়ুয়ারা স্কুলে খেলাধুলা করে বাড়ি ফিরে আসে।

পড়াশোনা হয় না, ইচ্ছেমতো আসেন শিক্ষকরা! স্কুলে তালা ঝুলিয়ে দিলেন গ্রামবাসীরা
  • ৫ জানুয়ারি, ২০২৬ ১৮:০১
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: শিক্ষকদের স্কুলের ভেতর আটকে রেখে দরজায় তালা দিয়ে দিলেন গ্রামবাসীরা। সোমবার ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি চাপগড় বিএফপি স্কুলে। 

Advertisement

গ্রামবাসীদের অভিযোগ, এই স্কুলে পড়াশোনা হয় না। খেয়াল খুশির মতো শিক্ষকরা আসেন। কিন্তু পড়ান না। আর পড়ুয়ারা স্কুলে খেলাধুলা করে বাড়ি ফিরে আসে। শুধু তাই নয়, স্কুল থেকে টিসি দেওয়া হচ্ছে না। ফলে পড়ুয়ারা স্কুল বদলের সুযোগ পাচ্ছে না। এমনই একাধিক অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হয়েছেন অভিভাবকেরা।
সোমবার সকালে প্রথমে আমগুড়ি থেকে রামসাই গ্রামে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান অভিভাবক ও গ্রামবাসীরা। পরে স্কুলে এসে তালা ঝুলিয়ে দেন। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ