Bartaman Logo
৭ জুন, ২০২৬

‘কৃষকদের স্বার্থের সঙ্গে আপস নয়’, ট্রাম্পের শুল্ক-অস্ত্র নিয়ে অবশেষে মুখ খুললেন মোদি

দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি না হওয়ায় ভারতের উপরে চড়া শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দু’দফায় ভারতীয় পণ্যে মোট ৫০ শতাংশ কর চাপিয়েছেন তিনি।

‘কৃষকদের স্বার্থের সঙ্গে আপস নয়’, ট্রাম্পের শুল্ক-অস্ত্র নিয়ে অবশেষে মুখ খুললেন মোদি
  • ৭ আগস্ট, ২০২৫ ১১:০৮

নয়াদিল্লি: দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি না হওয়ায় ভারতের উপরে চড়া শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দু’দফায় ভারতীয় পণ্যে মোট ৫০ শতাংশ কর চাপিয়েছেন তিনি। ‘বন্ধু’ ট্রাম্পের এহেন আচরণে বেজায় অস্বস্তিতে নরেন্দ্র মোদি। ঘরে, বাইরে প্রবল সমালোচনার মুখে পড়তে হচ্ছিল তাঁকে। অবশেষে এই ইস্যুতে মৌণতা ভাঙলেন প্রধানমন্ত্রী। এবং স্বভাবসিদ্ধভাবে নিজেকে তুলে ধরলেন দেশের কৃষকদের ত্রাতা হিসেবে। ঠারেঠোরে বুঝিয়ে দিলেন, দেশের কৃষকদের স্বার্থ রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ তাঁর সরকার। চড়া মার্কিন শুল্কের বিনিময়ে যার মূল্য চোকাতে হচ্ছে। তবুও সরকার পিছু হটেনি।

Advertisement

বৃহস্পতিবার দিল্লিতে এমএস স্বামীনাথন শতবার্ষিকী আন্তর্জাতিক সম্মেলনে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী মোদি। সেখানে তিনি বলেন, ‘আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ হল কৃষকদের স্বার্থ রক্ষা করা। ভারত কোনওদিনও কৃষক, গোপালক, মৎস্যজীবীদের স্বার্থের সঙ্গে আপস করবে না।’  তার পরেই ইঙ্গিতপূর্ণ ভাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি জানি, এর জন্য আমাদের চড়া মূল্য চোকাতে হবে। আমি তার জন্য প্রস্তুত রয়েছি। কৃষক, পশুপালক, মৎস্যজীবীদের স্বার্থরক্ষায় ভারত প্রস্তুত।’
কয়েক দফা আলোচনার পরেও ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি এখনও চূড়ান্ত হয়নি। সূত্রের খবর, চুক্তি জটের অন্যতম একটি কারণ হল কৃষিক্ষেত্র। ভারতের কৃষি, দুধ এবং দুগ্ধজাত পণ্যের বাজার হাট করে খুলে দেওয়ার জন্য নয়াদিল্লির উপরে চাপ দিচ্ছে আমেরিকা। কিন্তু, ঘরোয়া রাজনীতির কারণে তাতে সম্মতি দিতে নারাজ মোদি সরকার। 

সম্পর্কিত সংবাদ