Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দুই দিনাজপুরে যুব সভাপতি পদে পুরনোরাই, বদল মালদহে

দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল শাখা সংগঠনে পুনরায় দায়িত্বে থাকলেন অম্বরীষ, স্নেহলতা, নামিজুর। রাজ্যজুড়েই তৃণমূলের শাখা সংগঠনের রদবদলের তালিকা প্রকাশিত হয় শনিবার।

দুই দিনাজপুরে যুব সভাপতি পদে পুরনোরাই, বদল মালদহে
  • ২২ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, গঙ্গারামপুর ও ইসলামপুর, মালদহ: দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল শাখা সংগঠনে পুনরায় দায়িত্বে থাকলেন অম্বরীষ, স্নেহলতা, নামিজুর। রাজ্যজুড়েই তৃণমূলের শাখা সংগঠনের রদবদলের তালিকা প্রকাশিত হয় শনিবার। জেলা তৃণমূল সভাপতি ও চেয়ারম্যানের মতোই যুব তৃণমূল সভাপতি হিসেবে পুনরায় দায়িত্ব পেলেন অম্বরীষ সরকার। ছ’বছর ধরে জেলা যুব তৃণমূল কংগ্রেসকে পরিচালনা করছেন তিনি। জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পদে থাকলেন স্নেহলতা হেমব্রম। জেলা আইএনটিটিইউসি সভাপতি পদে থাকলেন নামিজুর রহমান। জেলার রাজনৈতিক মহল মনে করছেন ২০২৬ সালে রাজ্যে বিধানসভা নির্বাচন থাকায় জেলায় সংগঠনে পুরনোদের উপরেই আস্থা রাখল রাজ্য নেতৃত্ব। 

Advertisement

দক্ষিণ দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি অম্বরীষ সরকার বলেন, রাজ্য নেতৃত্ব আমার উপর আস্থা রেখে যুবর দায়িত্ব দিয়েছে। সকলকে সঙ্গে নিয়ে কাজ করব। 
এদিকে, ফের উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি হলেন কৌশিক গুণ। এতদিন তিনিই সভাপতি পদে ছিলেন। এদিন রাজ্য থেকে প্রকাশিত যুব সভাপতিদের তালিকায় কৌশিকের নাম প্রকাশ হয়েছে।  কৌশিক বলেন, নেতৃত্ব ফের আমার উপর আস্থা রেখেছেন। এখন ছাব্বিশের নির্বাচনই আমাদের মূল লক্ষ্য।
এদিকে মালদহে দলের জেলা সভাপতি পদে পরিবর্তন না হলেও শাখা সংগঠনগুলিতে বদল আনল তৃণমূল। মহিলা শাখা, যুব তৃণমূল ও শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি’র জেলা সভাপতি পদে বদল করা হয়েছে। দায়িত্ব দেওয়া হয়েছে দলের পুরানো মুখদের। জেলা যুব তৃণমূল সভাপতি পদে নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে প্রসেনজিৎ দাসকে। তিনি আগেও ওই পদে ছিলেন। পরে তাঁকে সরিয়ে ওই পদে আনা হয়েছিল বৈষ্ণবনগরের বিধায়ক চন্দনা সরকারকে। তারপরে ওই দায়িত্ব পান মানিকচকের যুব নেতা বিশ্বজিৎ মণ্ডল। এবার বিশ্বজিতের জায়গায় আবার জেলা যুব তৃণমূল সভাপতি হলেন প্রসেনজিৎ। মহিলা তৃণমূলের জেলা সভানেত্রীর দায়িত্ব পেয়েছেন মালদহ জেলা পরিষদের সদস্য প্রতিভা সিং। তিনি এর আগে জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ছিলেন। সাগরিকা সরকারকে সরিয়ে ওই পদে আনা হল প্রতিভাকে।
অন্যদিকে, তৃণমূলের জেলা আইএনটিটিইউসি’র সভাপতি হলেন বিশ্বজিৎ হালদার। তিনি বিদায়ী সভাপতি শুভদীপ সান্যালের জায়গায় এলেন।  

Advertisement
সম্পর্কিত সংবাদ