Bartaman Logo
৮ অক্টোবর, ২০২৬

বোনাসের ঘোষণা নেই, তুমুল ক্ষোভ রেলকর্মীদের

পুজোর বাকি নেই দু’সপ্তাহও। অথচ এখনও পর্যন্ত পুজোর বোনাস ঘোষণা করেনি কেন্দ্রীয় সরকার। এর ফলে ক্ষোভ এবং হতাশা বৃদ্ধি পাচ্ছে রেল কর্মীদের বড়ো অংশের মধ্যেই।

বোনাসের ঘোষণা নেই, তুমুল ক্ষোভ রেলকর্মীদের
  • ৮ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পুজোর বাকি নেই দু’সপ্তাহও। অথচ এখনও পর্যন্ত পুজোর বোনাস ঘোষণা করেনি কেন্দ্রীয় সরকার। এর ফলে ক্ষোভ এবং হতাশা বৃদ্ধি পাচ্ছে রেল কর্মীদের বড়ো অংশের মধ্যেই। জানা যাচ্ছে, বোনাসের দাবিতে শীঘ্রই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে চিঠি পাঠাচ্ছে রেল কর্মীদের বিভিন্ন সংগঠন। যদিও সরকারি সূত্রে আশ্বাস দেওয়া হয়েছে, খুব দ্রুতই এব্যাপারে সুখবর পেতে চলেছেন রেল কর্মীরা। সম্ভবত আগামী সপ্তাহেই এর ঘোষণা হতে চলেছে। আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা পুজোর বোনাস, অর্থাৎ ‘প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস’ (পিএলবি অথবা উৎপাদনভিত্তিক বোনাস) প্রদানের ব্যাপারে গুরুত্বপূর্ণ ঘোষণা করতে চলেছে। রেল কর্মী সংগঠনগুলির দাবি, বর্তমান মূল্যবৃদ্ধির সঙ্গে তাল মিলিয়েই ঘোষণা করা হোক বোনাসের পরিমাণ। এই মুহূর্তে রেল কর্মচারীদের ৭৮ দিনের মজুরির উপর ভিত্তি করেই দেওয়া হয় উৎপাদন ভিত্তিক বোনাস। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ