Bartaman Logo
১০ জুন, ২০২৬

স্কুল সার্ভিস নিয়োগ মামলায় নতুনদের বয়সে ছাড় নয়, জানাল সুপ্রিম কোর্ট

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ মামলায় নতুনদের বয়সের কোনও ছাড় নয়। শুক্রবার জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। ২০১৬ সালের নিয়োগ মামলায় দুর্নীতির অভিযোগে গত এপ্রিল মাসে ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক কর্মীর চাকরি বাতিলের রায় শুনিয়েছিল দেশের প্রধান বিচারপতির বেঞ্চ।

স্কুল সার্ভিস নিয়োগ মামলায় নতুনদের বয়সে ছাড় নয়, জানাল সুপ্রিম কোর্ট
  • ৯ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ মামলায় নতুনদের বয়সের কোনও ছাড় নয়। শুক্রবার জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। ২০১৬ সালের নিয়োগ মামলায় দুর্নীতির অভিযোগে গত এপ্রিল মাসে ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক কর্মীর চাকরি বাতিলের রায় শুনিয়েছিল দেশের প্রধান বিচারপতির বেঞ্চ। তবে যাঁদের বিরুদ্ধে সিবিআই বা স্কুল সার্ভিস কমিশন কোনও অভিযোগের আঙুল তোলেনি, সেই ‘যোগ্য’ শিক্ষকরা নতুন নিয়োগে শুধু অংশ নেওয়ার সুযোগই নয়, বয়সের ছাড়ও পাবেন বলে জানিয়েছিল শীর্ষ আদালত। কয়েকজন বিশেষভাবে সক্ষম শিক্ষক-শিক্ষিকাকেও একই সুরাহার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্টে সেই বয়স ছাড় চেয়ে আবেদন করেন ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় পাশ অথচ নিয়োগ প্যানেলে নাম না-থাকা প্রার্থীদের একাংশ। যদিও বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ সেই আবেদন খারিজ করে দিয়েছে। শুনানিতে সর্বোচ্চ আদালত জানিয়েছে, মামলার মূল রায়ে কখনই সবাইকে বয়স ছাড় দেওয়ার কথা বলা হয়নি। যারা চাকরি পেয়েছিলেন এবং দাগী নয়, নতুন আবেদনে তাদেরই বয়সের ছাড়ের সুযোগের কথা বলা হয়েছে। 

Advertisement

অন্যদিকে, সিঙ্গুরে ন্যা঩নো মোটরগাড়ি কারখানা না হওয়ায় আর্থিক ক্ষতিপূরণ মামলায় আরবিটেট্ররের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি পিএস নরসিমহা এবং বিচারপতি অতুল এস চন্দুরকরের বেঞ্চে ছিল শুনানি। ডব্লুবিআইডিসির আ‌ইনজীবী কপিল সিবাল বলেন, টাটা মোটর্সের অনুষ্ঠানে নাগপুরে সাতবার অংশগ্রহণ করেছিলেন আরবিটেট্রর। ফলে তাঁর দেওয়া আরবিটেট্রর মামলার নির্দেশ নিয়েও প্রশ্ন উঠছে। যদিও টাটা মোটর্সের আইনজীবী মুকুল রোহতগি বলেন, আদালতই আরবিটেট্রর ঠিক করে দিয়েছিল। ফলে তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলা অমূলক। উভয়পক্ষের বক্তব্য শুনে শীর্ষ আদালত ডব্লুবিআইডিসি’র আবেদন খাজির করে দিয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ