সংবাদদাতা, শিলিগুড়ি: নামী কোম্পানির মোবাইল ফোনের নকল সরঞ্জাম বিক্রির বিরুদ্ধে শনিবার শিলিগুড়িতে হানা দিল এনফোর্সমেন্ট বিভাগ। শহরের ১২নম্বর ওয়ার্ডের ঋষি অরবিন্দ রোডে মোবাইলের সরঞ্জামের চারটি দোকানে হানা দেয় এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট। দিল্লির একটি মোবাইল কোম্পানি প্রতিনিধিরাও এই অভিযানে অংশ নেন। পুলিস জানিয়েছে, ওই মোবাইল ফোন কোম্পানির অভিযোগের ভিত্তিতেই এদিনের শিলিগুড়িতে অভিযান করা হয়। কাউকে গ্রেপ্তার করা না হলেও লক্ষাধিক টাকার নামী কোম্পানির মোবাইলের নকল সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।



