সংবাদদাতা, শিলিগুড়ি: সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প বহুবছর আগেই শিলিগুড়ি শহরে চালু হয়েছে। বাড়ি বাড়ি ঘুরে পৃথকীকৃত অবস্থায় জঞ্জাল সংগ্রহ করেন পুরকর্মীরা। কিন্তু, শহরের নাগরিকদের একাংশের অসহযোগিতায় এই প্রকল্প ধাক্কা খাচ্ছে। অভিযোগ, বেশ কিছু এলাকায় নাগরিকরা পুরসভার গাড়িতে জঞ্জাল না দিয়ে রাস্তার ধারে নর্দমায় ফেলছেন। গৃহস্থলি থেকে শুরু করে রাস্তার ধারে থাকা বিভিন্ন ধরনের খাবারের হোটেল থেকেও নালায় আবর্জনা ফেলা হচ্ছে।
Advertisement
এই ঘটনায় উদ্বিগ্ন শিলিগুড়ি পুরসভা। শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ডেঙ্গু মুক্ত করার ক্ষেত্রে নিকাশি ব্যবস্থাকে সচল রাখতে বিশেষ উদ্যোগ নিয়ে কাজ করছে পুরসভা। কিন্তু নাগরিকদের একাংশের এধরনের অসচেতনতার ফলে নিকাশি ব্যবস্থা শহরের বেশ কিছু জায়গায় মুখ থুবড়ে পড়েছে। নাগরিকদের একাংশের এই প্রবণতা নিয়ে মেয়রের কাছে অভিযোগ গিয়েছে। শিলিগুড়ি পুরসভার টক টু মেয়র ফোন ইন লাইভ অনুষ্ঠানে গত শনিবারও এ নিয়ে কয়েকজন নাগরিক মেয়রের দৃষ্টি আকর্ষণ করেন। ৩৩ নম্বর ওয়ার্ডের এক নাগরিক অভিযোগ করেন, ওয়ার্ডের একটি রাস্তার দু’ধারের বাড়ি থেকে প্রতিদিন নালায় আবর্জনা ফেলা হচ্ছে। আট এবং তিন নম্বর ওয়ার্ড থেকেও একই অভিযোগ পেয়েছেন মেয়র। এই দুই ওয়ার্ডের অনেক জায়গায় রাস্তার ধারে থাকা কিছু হোটেল মালিক নর্দমায় হোটেলের সব আবর্জনা ফেলছেন।
ক্ষতিকর এই প্রবণতা বন্ধ করতে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান করেছেন মেয়র। যে সকল হোটেল মালিক এভাবে নালায় আবর্জনা ফেলছেন তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ দিয়েছেন তিনি। প্রয়োজনে সংশ্লিষ্ট এলাকার সিসিটিভির ফুটেজ দেখে পুলিসকে জানিয়ে ওই সব হোটেল মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন মেয়র। ৩৩ নম্বর ওয়ার্ড সহ বিভিন্ন পাড়ায় যে নাগরিকরা সলিডওয়েস্ট ম্যানেজমেন্টের গাড়িতে আবর্জনা না দিয়ে নর্দমায় ফেলছেন, সেই অংশের মানুষদের মধ্যে সচেতনতার প্রচার শুরুর নির্দেশ দিয়েছেন তিনি। মেয়র বলেন, পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি শহরকে ডেঙ্গু মুক্ত করার ক্ষেত্রে এ ধরনের প্রবণতা বিপজ্জনক। তাই এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে।