Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নাকাশিপাড়ায় জেসিবি দিয়ে রাস্তা খুঁড়ে দেওয়ার অভিযোগ

নাকাশিপাড়ায় জেসিবি দিয়ে রাস্তা খুঁড়ে দেওয়ার অভিযোগ
  • ১৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: রাস্তা খারাপ করা নিয়ে বিডিওর কাছে লিখিত অভিযোগ দিলেন গ্রামবাসীরা। শুক্রবার নাকাশিপাড়া ব্লকের বিডিওর কাছে ধনঞ্জয়পুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা এই অভিযোগ জানান। তাঁদের অভিযোগ, ওই পঞ্চায়েতের রাধানগর এলাকায় একটি ১০ ফুট চওড়া রাস্তা আছে। শুক্রবার সকালে ওই রাস্তা স্থানীয় কিছু ব্যক্তি জেসিবি দিয়ে খুঁড়ে নষ্ট করে দেয়। এক অভিযোগকারী বদরুল রহমান বলেন, সরকারি রাস্তা জেসিবি দিয়ে খুঁড়ে নষ্ট করে দখল নেওয়ার চেষ্টা করছে। বিডিও স্নেহাশিস দত্ত বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ