Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নাজিরপুরে গাড়ির ধাক্কায় মৃত্যু টোটো চালকের

নাজিরপুরে গাড়ির ধাক্কায় মৃত্যু টোটো চালকের
  • ২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, তেহট্ট: বুধবার দুপুরে গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক টোটো চালকের। মৃতের নাম প্রশান্ত মাঝি(৫৪)। বাড়ি চাপড়া থানার হাতিশালার তারকগঞ্জ এলাকায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, এদিন টোটো নিয়ে বেতাইয়ের দিকে আসার সময় কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কের নাজিরপুরে দুর্ঘটনার কবলে পড়েন প্রশান্ত মাঝি। কৃষ্ণনগরের দিক থেকে আসা একটি মারুতি গাড়ি ওই টোটোকে ধাক্কা মারে‌। স্থানীয়রা গুরুতর জখম অবস্থায় তাঁকে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানেই কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 
Advertisement
সম্পর্কিত সংবাদ