পাটনা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অটল বিহারী বাজপেয়ি বলে সম্বোধন। ফের বিতর্কে জড়ালেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। শুক্রবার রোহতাসে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন মোদি। ওই অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদির প্রশংসায় পঞ্চমুখ হন নীতীশ। এরইমধ্যে আচমকাই তিনি বলে বসেন, ‘আমাদের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী যা যা করেছেন...’। পরক্ষণেই অবশ্য নিজেকে সামলে নেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘হ্যাঁ, তিনি আগে অনেক কিছু করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আপনাদের জন্য যা কিছু করেছেন, তার জন্য দাঁড়িয়ে করতালি দিন।’ তাঁর কথা শুনে উপস্থিত অনেকেই হেসে ফেলেন। বিরোধীরা অবশ্য দাবি করেছেন, নীতীশ অসুস্থ। তাঁর উচিত পদত্যাগ করা।



