Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসেবে চলতি মাসেই বঙ্গ সফরে নীতিন নবীন

সবকিছু ঠিকঠাক থাকলে আজ, সোমবার পরবর্তী বিজেপি সভাপতি পদের জন্য মনোনয়ন পত্র পেশ করতে চলেছেন নীতিন নবীন।

বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসেবে  চলতি মাসেই বঙ্গ সফরে নীতিন নবীন
  • ১৯ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সবকিছু ঠিকঠাক থাকলে আজ, সোমবার পরবর্তী বিজেপি সভাপতি পদের জন্য মনোনয়ন পত্র পেশ করতে চলেছেন নীতিন নবীন। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেন্দ্রের শাসক দলের সর্বভারতীয় প্রধান হিসেবে দায়িত্ব পেতে চলেছেন তিনি। জগৎপ্রকাশ নাড্ডার ভাবী উত্তরসূরি ইতিমধ্যেই দেশের একাধিক রাজ্যে সফর করেছেন। কিন্তু বিহারের প্রাক্তন এই মন্ত্রী পড়শি রাজ্য বাংলায় আসেননি। বঙ্গ বিজেপি সূত্রের খবর, ২৭ কিংবা ২৮ জানুয়ারি বঙ্গ সফরে আসতে পারেন নীতিন নবীন। সর্বভারতীয় সভাপতি হওয়ার পর পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট তাঁর প্রথম পরীক্ষা। গত দেড় দশকে বাংলা জয়ের লক্ষ্যকে ‘পাখির চোখ’ করেছে বিজেপি। কিন্তু তাতে বারবার ব্যর্থ হয়েছে তারা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ