Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / হেলথ

নির্বাণা আইভিএফ ক্লিনিকের উদ্যোগ

আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু হল নির্বাণা আইভিএফ এবং ফার্টিলিটি ক্লিনিকের

নির্বাণা আইভিএফ ক্লিনিকের উদ্যোগ
  • ৪ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু হল নির্বাণা আইভিএফ এবং ফার্টিলিটি ক্লিনিকের। সেই উপলক্ষ্যে এক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন সংস্থার পরিচালক ডাঃ মীনা নারায়ণ, অভিনেত্রী অহনা দত্ত, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার প্রেরণা দাস সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। ডাঃ মীনা নারায়ণ বলেন, নিউ গড়িয়ার এই আইভিএফ ক্লিনিকে ইতিমধ্যেই একাধিক সন্তানহীন দম্পতি চিকিত্‍সা করিয়ে দেখেছেন সন্তানের মুখ। এমনকী তাদের মধ্যে রয়েছে বহু দুঃস্থ দম্পতিও। তিনি আরও জানান, এই সংস্থায় ব্লাস্টোসিস্ট কালচার হয় বিনামূল্যে। কোনও ফ্রিজিং খরচ নেই।  ইউটেরাসে দ্বিতীয় হিমায়িত ভ্রূণ স্থাপনও হয় বিনামূল্যে। ফলে নিম্ন আয়ের নিঃসন্তান দম্পতিও এই প্রতিষ্ঠানে আইভিএফ করানোর সুযোগ পেতে পারেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ