Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / হেলথ

নিমহ্যান্স হবে রাঁচি ও তেজপুরে

মানসিক রোগের চিকিৎসার জন্য সারা দেশেই পরিচিতি রয়েছে রাঁচির। এবার কেন্দ্রীয় ঘোষণায় মেন্টাল হেল্থকেয়ার হাব হওয়ার পথে আরও একধাপ এগল ঝাড়খণ্ডের রাজধানী শহর।

নিমহ্যান্স হবে রাঁচি ও তেজপুরে
  • ২ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

রাঁচি: মানসিক রোগের চিকিৎসার জন্য সারা দেশেই পরিচিতি রয়েছে রাঁচির। এবার কেন্দ্রীয় ঘোষণায় মেন্টাল হেল্থকেয়ার হাব হওয়ার পথে আরও একধাপ এগল ঝাড়খণ্ডের রাজধানী শহর। রবিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছেন, রাঁচিতে একটি ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেল্থ অ্যান্ড নিউরো সায়েন্সেস (নিমহ্যান্স) তৈরি হবে। বেঙ্গালুরুর পর দেশে এটাই দ্বিতীয় নিমহ্যামন্স। পাশপাশি অসমের তেজপুরেও একটি নিমহ্যান্স তৈরি হবে। সেই ১৯১৮ সালে ব্রিটিশ শাসনাধীনে দেশের প্রথম মানসিক স্বাস্থ্যকেন্দ্র তৈরি হয় রাঁচিতেই। নাম ছিল রাঁচি ইউরোপিয়ান লুনাটিক অ্যাসাইলাম। পরে নাম বদলে হয়, সেন্ট্রাল ইনস্টিটিউট অব সাইকিয়াট্রি (সিআইপি)। যা এখন কেন্দ্রের অধীন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ