Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

জোরদার করা হল ব্যাঙ্কশাল ও বিচারভবনের রাতের নিরাপত্তা

এবার রাতের নিরাপত্তাও জোরদার করা হল ব্যাঙ্কশাল ও কলকাতা নগর দায়রা আদালতে (বিচারভবন)

জোরদার করা হল ব্যাঙ্কশাল ও বিচারভবনের রাতের নিরাপত্তা
  • ১৫ জুন, ২০২৫ ১৫:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার রাতের নিরাপত্তাও জোরদার করা হল ব্যাঙ্কশাল ও কলকাতা নগর দায়রা আদালতে (বিচারভবন)। বর্তমানে শহরের এই দুই আদালতে এজলাসের সংখ্যা বেড়েছে। ফলে মামলার নথিপত্র ছাড়াও নয়া যন্ত্রপাতির সংখ্যাও বেড়েছে। এ ছাড়া পাম্প, বৈদ‌্যু঩তিক মিটারের ঘর, একাধিক শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র, আইনজীবীদের বসার ঘর ও লকার মিলিয়ে বহু গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে। দু’টি ভবনের নিরাপত্তা সবদিক দিয়ে অটুট রাখতেই নেওয়া হয়েছে ব্যবস্থা। কলকাতা নগর দায়রা আদালতের মুখ্য বিচারক সুকুমার রায় দু’টি আদালতের পরিস্থিতি খতিয়ে দেখেন। বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। সেখা঩নে নিরাপত্তার বিষয়টি ওঠে। অন্যদিকে নিরাপত্তার প্রশ্নে আদালত চত্বরে যাতে কোনও অবস্থাতেই বহিরাগতরা গাড়ি নিয়ে প্রবেশ করতে না পারে সে বিষয়ে পুলিসের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গিয়েছে। আদালত সূত্রে খবর, বিচারক, কোর্টের কর্মী, আইনজীবীদের গাড়ি একমাত্র কোর্ট চত্বরে থাকবে। ব্যাঙ্কশাল কোর্টের আইনজীবী সংগঠনের দুই কর্তা প্রবীর মুখোপাধ্যায় ও সঞ্জয় সিং জানান, ‘আমরা বারবার আদালত প্রশাসনের কাছে আর্জি জানিয়েছি, দুই আদালতের নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজার জন্য। শেষপর্যন্ত সে ব্যবস্থা লাগু হয়েছে।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ