Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন নিকোলাস পুরান

আচমকাই ক্রিকেটের সমস্ত ফরম্যাট থেকে অবসরের সিদ্ধান্ত নিলেন ওয়েস্ট ইন্ডিজের উইকেট কিপার-ব্যাটার নিকোলাস পুরান। গতকাল, সোমবার গভীর রাতে তিনি জানান, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন নিকোলাস পুরান
  • ১০ জুন, ২০২৫ ১০:০৬
Prefer us on Google

ত্রিনিদাদ, ১০ জুন: আচমকাই ক্রিকেটের সমস্ত ফরম্যাট থেকে অবসরের সিদ্ধান্ত নিলেন ওয়েস্ট ইন্ডিজের উইকেট কিপার-ব্যাটার নিকোলাস পুরান। গতকাল, সোমবার গভীর রাতে তিনি জানান, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন। পুরানের এই সিদ্ধান্তে চমকে গিয়েছে ক্রিকেট প্রেমীরা। সদ্য সমাপ্ত আইপিএলে দুরন্ত ব্যাটিং করেছিলেন পুরান। তাঁর কাঁধে ভর করেই লখনউ সুপার জায়ান্টস একের পর এক ম্যাচ জিতেছিল। দুরন্ত ফর্মে থাকার পরেও আচমকাই পুরানের অবসরের সিদ্ধান্তে অবাক হয়েছেন অনেকেই।

Advertisement

যদিও পুরান জানিয়েছেন আইপিএলের মতো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আপাতত খেলবেন তিনি। কয়েকদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে আচমকাই অবসরের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার উইকেট কিপার-ব্যাটার হেনরিখ ক্লাসেন। যদিও তিনি জানিয়েছিলেন পরিবারকে বেশি করে সময় দেওয়ার জন্যই এই অবসরের সিদ্ধান্ত। তারপরেই পুরানের অবসর গ্রহণের সিদ্ধান্তে হতাশ ক্রীড়া প্রেমীরা। বিগত কয়েকবছর ধরেই দেখা যাচ্ছে তরুণ ক্রিকেটাররা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মনোনিবেশ করছে। পুরানও সেই পথেই হেঁটেছেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে পুরান খেলেছেন ১০৬টি টি-২০ ম্যাচ। রান করেছেন ২,২৭৫। 

Advertisement
সম্পর্কিত সংবাদ