Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় পুরানের

ফ্র্যাঞ্চাইজি লিগের দাপটে দেশের হয়ে খেলার আগ্রহ ক্রমশ কমছে। অনেকেই তড়িঘড়ি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন, যাতে সারা বছর বিভিন্ন দেশে ঘুরে টি-২০ লিগ খেলে মোটা অর্থ উপার্জন করতে পারেন।

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় পুরানের
  • ১১ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

পোর্ট অব স্পেন: ফ্র্যাঞ্চাইজি লিগের দাপটে দেশের হয়ে খেলার আগ্রহ ক্রমশ কমছে। অনেকেই তড়িঘড়ি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন, যাতে সারা বছর বিভিন্ন দেশে ঘুরে টি-২০ লিগ খেলে মোটা অর্থ উপার্জন করতে পারেন। ক্যারিবিয়ান ক্রিকেটে এই ট্রেন্ড নতুন নয়। তবে ২৯ বছর বয়সে নিকোলাস পুরানের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া বেশ চমকপ্রদ। কারণ, দেশের জার্সিতে তিনি খেলেছেন ১০৬টি টি-২০ ম্যাচ। ২৬.১৪ গড়ে সংগ্রহ ২২৭৫ রান। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের মধ্যে সর্বাধিক। পুরান বলেছেন, ‘অনেক চিন্তাভাবনার পর এই সিদ্ধান্ত নিয়েছি। ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে। যতদিন খেলব, চেষ্টা থাকবে এই খেলাকে আরও সমৃদ্ধ করা।’

Advertisement

ত্রিনিদাদের বাঁ হাতি ব্যাটার কখনও টেস্ট খেলার সুযোগ পাননি। ওয়ান ডে ফরম্যাটে শেষবার নেমেছিলেন ২০২৪ সালের ডিসেম্বরে কিংস্টনে বাংলাদেশের বিরুদ্ধে।  টি-২০ স্পেশালিস্ট হিসেবেই নিজেকে মেলে ধরেছেন। সদ্যসমাপ্ত আইপিএলে লখনউয়ের হয়ে ঝোড়ো ব্যাটিংয়ে সাড়া ফেলেছিলেন পুরান। আশা করা হয়েছিল, ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াডে থাকবেন। কিন্তু দলে তাঁর জায়গা হয়নি। তারপরেই পুরান ঠিক করে ফেলেন, মেরুন জার্সি গায়ে আর নামবেন না। 

Advertisement
সম্পর্কিত সংবাদ