Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নিয়ামতপুর হত্যাকাণ্ডে ত্রিকোণ প্রেম-তত্ত্ব, পুরনো প্রেমিকার সাহায্যে দেবকে খুন করে নয়া প্রেমিকার বয়ফ্রেন্ড

কুলটি থানার নিয়ামতপুরে গলার নলি কেটে যুবক খুনের ঘটনার সব জল্পনার অবসান। সোমবার সাংবাদিক সম্মেলন করে হাড়হিম করা এই হত্যাকাণ্ডের নেপথ্য কারণ তুলে ধরলেন ডেপুটি পুলিস কমিশনার সন্দীপ কাররা।

নিয়ামতপুর হত্যাকাণ্ডে ত্রিকোণ প্রেম-তত্ত্ব, পুরনো প্রেমিকার সাহায্যে দেবকে খুন করে নয়া প্রেমিকার বয়ফ্রেন্ড
  • ১৫ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: কুলটি থানার নিয়ামতপুরে গলার নলি কেটে যুবক খুনের ঘটনার সব জল্পনার অবসান। সোমবার সাংবাদিক সম্মেলন করে হাড়হিম করা এই হত্যাকাণ্ডের নেপথ্য কারণ তুলে ধরলেন ডেপুটি পুলিস কমিশনার সন্দীপ কাররা। তাতেই স্পষ্ট হয়ে যায়, একাধিক সম্পর্কের টানাপোড়েনের জেরেই এই নৃশংস হত্যাকাণ্ড। রীতিমতো পরিকল্পনা করেই খুন করা হয় জামুড়িয়ার নিঘার বাসিন্দা দেব সিংকে। নতুন প্রেমিকার বয়ফ্রেন্ডই দেবের প্রথম প্রেমিকার সাহায্য‌ নিয়ে খুন করে দেবকে। তাদের ষড়যন্ত্রে শামিল ছিল আরও দুই যুবক। পুলিস দেবের প্রথম প্রেমিকা পাম্মি শর্মা ও নতুন প্রেমিকার বয়ফ্রেন্ড রাহুল মাজিকে গ্রেপ্তার করেছে। এখনও অধরা রাহুলের দুই বন্ধু। গত ৪ জুন রাতে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির অন্তর্গত সীতারামপুর-এথোড়া রাস্তায় খুন হন দেব সিং। তিনি একটি প্রোমোটিং সংস্থার অফিসে কাজ করতেন। সহকর্মী ছিলেন পাম্মি শর্মা। তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। পুলিস জানিয়েছে, এরপরও দেব ওই অফিসে কর্মরত অন্য এক মহিলা সহকর্মীর প্রেমে পড়েন। বিষয়টি নজর এড়ায়নি পাম্মির। পাশাপাশি, বিষয়টি জানতে পারে সেই মহিলা সহকর্মীর বয়ফ্রেন্ড রাহুলও। একদিকে প্রেমে বিশ্বাসঘাতকতা করার বদলা নিতে মরিয়া হয়ে উঠেছিল পাম্মি। অন্যদিকে, রাহুল চাইছিল, দেবকে খুন করে তাঁদের প্রেমের নতুন অশান্তিকে চিরতরে বিদায় জানাতে। এরপরই রাহুল ও পাম্মির মধ্যে যোগাযোগ হয়। দু’জনে মিলে দেবকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে। এমনটাই উঠে আসছে তদন্তে। 

Advertisement

পুলিস জানিয়েছে, ঘটনার আগে পাম্মি দেবের সঙ্গে কথা বলে গিয়েছে। ঘুণাক্ষরেও বুঝতে দেয়নি তার পরিকল্পনাকে। প্রেমের সম্পর্ক বজায় রেখে গিয়েছে। একই সঙ্গে রাহুলের সঙ্গেও প্রেমিক দেবকে খুনের ছক নিয়ে নিয়মিত কথা বলে গিয়েছে ফোনে। সেই সব তথ্য পুলিস সংগ্রহ করে নিয়েছে। পরিকল্পনা মতোই পাম্মিকে নিয়ে দেব যখন বাইকে করে তাঁকে বাড়ি পৌঁছতে যায়, তখনই স্কুটি নিয়ে তাঁদের অনুসরণ করতে থাকে রাহুল ও তাঁর দুই বন্ধু। পাম্মিকে নামিয়ে দেব বাড়ি ফেরার জন্য নির্জন রাস্তা ধরে আসতেই তাঁর রাস্তা আটকে খুন করে রাহুল। সহযোগিতা করেছিল তার দুই বন্ধু। পুলিস এখন হন্যে হয়ে দুই বন্ধুকে খুঁজছে। 
ডিসি সন্দীপ কাররা বলেন, এই ঘটনার কোন প্রত্যক্ষদর্শী ছিল না। কোনও সিসি ক্যামেরার ফুটেজ পাওয়া যায়নি। আমাদের অফিসাররা অত্যন্ত গভীরে তদন্ত করে পুরো ঘটনা উদঘাটন করেছে। সেই মতো চার্জশিট পেশ করা হবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ