Bartaman Logo
১০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

রিষড়ায় ধুন্ধুমার কাণ্ডে ৭১ জনের বিরুদ্ধে চার্জশিট জমা এনআইএর

হুগলির রিষড়ায় রামনবমীর মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড ঘটেছিল

রিষড়ায় ধুন্ধুমার কাণ্ডে ৭১ জনের বিরুদ্ধে চার্জশিট জমা এনআইএর
  • ১০ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হুগলির রিষড়ায় রামনবমীর মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড ঘটেছিল। ওই ঘটনায় ৭১ জনের বিরুদ্ধে চার্জশিট দিল এনআইএ। বুধবার বিচারভবনের এনআইএর বিশেষ আদালতে চার্জশিট পেশ করা হয়। গণ্ডগোল পাকানো, বিশৃঙ্খলা সৃষ্টি করা সহ একাধিক অভিযোগ আনা হয় চার্জশিটে। ৭১ জনের মধ্যে অধিকাংশ অভিযুক্তই বর্তমানে জামিনে রয়েছেন। যাঁরা পলাতক, তাঁদের বিরুদ্ধে আইনি নোটিস জারি করা হবে বলে আদালত সূত্রে খবর। কৌঁসুলি ফজলে আহমেদ খান বলেন, ‘আমার মক্কেলদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা ভিত্তিহীন। মূল মামলার বিচার প্রক্রিয়া শুরু হলে আমরা আমাদের বক্তব্য আদালতের কাছে তুলে ধরব।’ যদিও এনআইএর বক্তব্য, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ