Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

নিজেকে আরও ক্ষুরধার করাই লক্ষ্য নেইমারের

চোট সারিয়ে এখন অনেকটাই সুস্থ নেইমার। স্যান্টোসের জার্সিতে শেষ কয়েকটি ম্যাচে পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন এই ব্রাজিলিয়ান তারকা। এরমধ্যে গত ম্যাচে তাঁর দুরন্ত গোলেই ফ্ল্যামেঙ্গোর বিরুদ্ধে জয় ছিনিয়ে নেয় স্যান্টোস।

নিজেকে আরও ক্ষুরধার করাই লক্ষ্য নেইমারের
  • ২০ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

রিও ডি জেনেইরো: চোট সারিয়ে এখন অনেকটাই সুস্থ নেইমার। স্যান্টোসের জার্সিতে শেষ কয়েকটি ম্যাচে পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন এই ব্রাজিলিয়ান তারকা। এরমধ্যে গত ম্যাচে তাঁর দুরন্ত গোলেই ফ্ল্যামেঙ্গোর বিরুদ্ধে জয় ছিনিয়ে নেয় স্যান্টোস। তবে নিজের পারফরম্যান্সে এখনও সন্তুষ্ট নন নেইমার। ফিটনেসের দিক থেকে ঘাটতি রয়েছে। তাই যত দ্রুত সম্ভব নিজেকে আরও ক্ষুরধার করে তোলাই লক্ষ্য প্রাক্তন এই বার্সেলোনা তারকার। উল্লেখ্য, আগামী ৪ সেপ্টেম্বর চিলির বিরুদ্ধে বিশ্বকাপের বাছাই পর্বে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই ম্যাচেই জাতীয় দলের জার্সিতে কামব্যাক করতে চান নেইমার। তার জন্য আগামী পাঁচ সপ্তাহ ক্লাব ফুটবলে নিজেকে নিংড়ে দেওয়াই তাঁর লক্ষ্য।

Advertisement

ব্রাজিল লিগে পরবর্তী ম্যাচে মিরাসোল এফসি’র মুখোমুখি হবে স্যান্টোস। সেই ম্যাচে নামার আগে নেইমার জানান, ‘গত ম্যাচে প্রতিপক্ষ ডিফেন্ডারদের কাটিয়ে গোল করে বেশ ভালো লাগছে। ফ্ল্যামেঙ্গোর বিরুদ্ধে ওই জয় অবশ্যই দলের আত্মবিশ্বাস বাড়াবে। একই সঙ্গে ব্যক্তিগতভাবে আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি সেটাও উপলদ্ধি করতে পারছি। নিজের সেরা ছন্দে ফিরতে আরও অনেক পরিশ্রম করতে হবে। নিয়মিত অনুশীলনে নিজেকে নিংড়ে দিচ্ছি। আগের চেয়ে ফিটনেস অনেকটাই বেড়েছে। পুরো ৯০ মিনিট ম্যাচ খেলার জায়গায় পৌঁছেছি। তবে আন্তর্জাতিক পর্যায়ে খেলতে হলে আমাকে আরও ধারালো হতে হবে। জাতীয় কোচ কার্লো আনসেলোত্তির সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে। তিনি আমার পারফরম্যান্সের দিকে নজর রাখছেন। আবারও হলুদ জার্সি গায়ে চাপাতে অধীর আগ্রহে অপেক্ষা করছি। তবে কোনওরকম তাড়াহুড়ো করতে চাই না।’

Advertisement
সম্পর্কিত সংবাদ