Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

হতাশ হলেও হাল ছাড়ছেন না নেইমার

বিশ্বকাপের আগে ফিফা প্রীতি ম্যাচে জায়গা হয়নি নেইমারের। তাতে রীতিমতো হতাশ ব্রাজিলিয়ান তারকা। তবে মেগা আসরে খেলার আশা এখনও ছাড়ছেন না তিনি।

হতাশ হলেও হাল ছাড়ছেন না নেইমার
  • ১৮ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সাও পাওলো: বিশ্বকাপের আগে ফিফা প্রীতি ম্যাচে জায়গা হয়নি নেইমারের। তাতে রীতিমতো হতাশ ব্রাজিলিয়ান তারকা। তবে মেগা আসরে খেলার আশা এখনও ছাড়ছেন না তিনি। সোশ্যাল মিডিয়ায় নেইমার লিখেছেন, ‘এটা নিয়ে মন্তব্য করতে চাই। জাতীয় দলে ডাক না পেয়ে অবশ্যই হতাশ ও ব্যথিত। তবে মনঃসংযোগ হারাচ্ছি না। কঠোর অনুশীলন, ম্যাচের পর ম্যাচ ধরে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাব। বিশ্বকাপ খেলার আশা এখনও বাঁচিয়ে রেখেছি।’

Advertisement

২০২৩ সালে অক্টোবরে হাঁটুতে চোট পাওয়ার পর আর জাতীয় দলে দেখা যায়নি নেইমারকে। তবে চোট সারিয়ে বিশ্বকাপে খেলার তাগিদে সৌদি থেকে স্যান্টোসে ফেরেন তিনি। কিন্তু চোট-আঘাত এখনও তাঁর বন্ধু। উল্লেখ্য, বিশ্বকাপের আগে দু’টি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। তার জন্য প্রাথমিক স্কোয়াডে নেইমারের নাম ছিল। এমনকী, স্যান্টোসে তাঁর খেলা দেখতে যাওয়ারও কথা ছিল আনসেলোত্তির। কিন্তু পেশিতে চোটের কারণে সেই ম্যাচ খেলতে পারেননি নেইমার। তাতে বেশ বিরক্ত জাতীয় দলের কোচ। তিনি বলেন, ‘নেইমারকে দলে রাখিনি। কারণ, ও ফিট নয়। একশো শতাংশ ফিট হলেই নেইমার বিশ্বকাপ খেলবে।’ অবশ্য নেইমারের বাদ পড়ার জন্য অনেকে বার্সেলোনা কানেকশন খুঁজে পাচ্ছেন। ২০১৩-১৭ সাল কাতালন ক্লাবের জার্সিতে মাঠ কাঁপিয়েছেন নেইমার। সেই পর্বে (২০১৩-১৫) রিয়ালের কোচ ছিলেন আনসেলোত্তি। বিপক্ষ কোচের সঙ্গে সম্পর্ক মধুর ছিল না নেইমারের। তাই ব্রাত্য থাকতে হচ্ছে না তো তারকাকে? প্রশ্ন উঠছেই। 

Advertisement
সম্পর্কিত সংবাদ