Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

পরবর্তী প্রজন্ম ব্যবসায় আগ্রহী নয়, আক্ষেপ ভিআইপি গোষ্ঠীর কর্ণধার দিলীপ পিরামলের

পরবর্তী প্রজন্ম ব্যবসা চালাতে চায় না! আক্ষেপ শোনা গেল দেশের প্রথম সারির শিল্পপতি, লাগেজ নির্মাতা সংস্থা ভিআইপি ইন্ডাস্ট্রিজের প্রধান দিলীপ পিরামলের গলায়।

পরবর্তী প্রজন্ম ব্যবসায় আগ্রহী নয়, আক্ষেপ ভিআইপি গোষ্ঠীর কর্ণধার দিলীপ পিরামলের
  • ১৮ জুলাই, ২০২৫ ১৭:০৭
Prefer us on Google

নয়াদিল্লি: পরবর্তী প্রজন্ম ব্যবসা চালাতে চায় না! আক্ষেপ শোনা গেল দেশের প্রথম সারির শিল্পপতি, লাগেজ নির্মাতা সংস্থা ভিআইপি ইন্ডাস্ট্রিজের প্রধান দিলীপ পিরামলের গলায়। সম্প্রতি নিজেদের ৩২ শতাংশ অংশীদারিত্ব বিক্রির কথা শেয়ারবাজারগুলিকে জানিয়েছে ভিআইপি। এরপরেই দিলীপ পিরামলের মন্তব্য সামনে এল। তবে পুরো সংস্থাই বিক্রি করে দেবেন কি না, তা খোলসা করেননি। সোমবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমাদের ব্যবসা পারিবারিক মালিকানাধীন। পরবর্তী প্রজন্ম এই ব্যবসা চালাতে খুব একটা আগ্রহী নয়।’

Advertisement

৫৩ বছর ধরে ভিআইপি বাজারের শীর্ষস্থান দখল করেছিল। সেই গর্বের আজও রয়েছে পিরামলের। যদিও স্বীকার করেছেন, ‘গত পাঁচ বছর ধরে আমরা বাজার হারাচ্ছি। গত বছর চারটি ত্রৈমাসিকেই আমাদের লোকসান হয়েছে।’ অর্থনৈতিক পরিষেবা প্রদানকারী ওয়েবসাইট ‘অ্যাঞ্জেলওয়ান’-এর মতে, ভিআইপির বর্তমান বাজার মূল্য ৬ হাজার ৮৩০ কোটি টাকা। গত দু’বছরের মধ্যে ভিআইপির শেয়ারের সর্বাধিক শেয়ার মূল্য ছিল ৫৮৯ টাকা ৭৫ পয়সা। আর সর্বনিম্ন ২৪৮ টাকা ৩৫ পয়সা। সূত্রের খবর, ১ হাজার ৭৬৩ কোটি টাকায় ভিআইপির ৩২ শতাংশ অংশীদারিত্ব বিক্রি করা হয়েছে। 

সম্পর্কিত সংবাদ