উন্নত প্রযুক্তির কুকিংওয়্যার আনল টিটিকে প্রেস্টিজ
উন্নত প্রযুক্তির কুকিংওয়্যার আনল টিটিকে প্রেস্টিজ
• কুকওয়্যার ট্রাই-প্লাই হেক্সাম্যাজিকের ক্ষেত্রে এক নতুন উদ্ভাবনের সূচনা করল রান্নাঘর ও গৃহস্থালির সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা টিটিকে প্রেস্টিজ। ফ্রাইং প্যান ও কড়াই দুইয়ের ক্ষেত্রেই এই নতুন প্রযুক্তি যোগ করতে চলেছে সংস্থা। হানিকম্ব প্যাটার্নযুক্ত নন স্টিক ফিনিশকে একত্রিত করাই এই প্রযুক্তির ইউএসপি। উচ্চ-প্রযুক্তির হানিকম্ব ডিজাইন, যা নন স্টিক কোটিংয়ের সঙ্গে ধাতব ল্যাডলের সঙ্গে সরাসরি যোগাযোগ কমায়। এই ডিজাইনটি নন স্টিক কোটিংয়ের স্থায়িত্ব বাড়ানোর পাশাপাশি তার দীর্ঘস্থায়ী কর্মক্ষমতাকেও নিশ্চিত করে। নতুন মডেলের ২০ সেমি ফ্রাইং প্যানগুলির দাম শুরু হচ্ছে ২৮৪৫ টাকা থেকে। কড়াইগুলির দাম শুরু হচ্ছে ২৯৯৫ টাকা থেকে। টেকসই রান্নার সরঞ্জাম জোগান দেওয়ার সঙ্গে গ্রাহকদের রান্নার অভিজ্ঞতা আরও উন্নত করতেই নতুন এই প্রযুক্তির উদ্ভাবন বলে দাবি সংস্থার।
ছোটদের কালেকশনে কিসনা ডায়মন্ড অ্যান্ড জুয়েলারি
• শিশুদের জন্য এক্সক্লুসিভ কালেকশন টাইনি টেলস নিয়ে এল হরি কৃষ্ণ গ্রুপের কিসনা ডায়মন্ড অ্যান্ড জুয়েলারি। শিশুদের আগ্রহ ও ভালোলাগার ক্ষেত্রগুলো মাথায় রেখে এই কালেকশনের নকশা তৈরি হয়েছে। হীরের দুল, হীরের ব্রেসলেট, হীরের আংটি, হীরের পেনডেন্ট সহ প্রায় ৩৫ রকমের হালকা ওজনের গয়না এই কালেনশনে মিলবে। পশুপাখির মোটিফ থেকে স্টার, হার্ট শেপ ও শিশুদের বিভিন্ন প্রিয় চরিত্রদের নিয়ে কাঠামোয় তৈরি হয়েছে নকশা। বাচ্চাদের ত্বকের কথা ভেবে অ্যালার্জি প্রতিরোধক ১৮ ক্যারাট সোনা ও নন টক্সিক এনামেল দিয়ে তৈরি হয়েছে এই কালেকশন। নিত্য পরার জন্য প্রস্তুত এই গয়নাগুলোতে পাবেন শিশুদের কল্পনার জগতের সঙ্গে আধুনিক নকশার মেলবন্ধন। কার্টুন, ফেয়ারি টেলস সবই পাবেন এই কালেকশনে। টাইনি টেলস কালেকশন বাজারজাত হওয়া প্রসঙ্গে হরি কৃষ্ণ গ্রুপের প্রতিষ্ঠাতা ও এমডি ঘনশ্যাম ঢোলাকিয়া জানান, এই কালেকশন শুধুই গয়না নয়, বরং শৈশবের স্মৃতি। বড় হয়ে এই কালেকশনের গয়নাগুলোর দিকে ঘুরে তাকালেই তারা নস্টালজিক হয়ে তাদের ফেলে আসা সময়কালকে ছুঁতে পারবে। ১৪,৪৫৬ টাকার মধ্যেই শুরু কালেকশনের দাম। সীমিত সময়ের জন্য ডিসকাউন্ট, গিফট ভাউচার ও নানা ধরনের অফার রেখেছে এই সংস্থা।
ভেগান প্রো আনল মাংসের বিকল্প
• মাংসের বিকল্প গোল্ড প্রো এবার পশ্চিমবঙ্গে। সৌজন্যে ভারতের শীর্ষস্থানীয় সয়া-ভিত্তিক খাদ্য প্রস্তুতকারী সংস্থা ভেগান প্রো নিউট্রিয়েন্টস প্রাইভেট লিমিটেড। স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব খাদ্যপণ্যের বাজারে বিশেষ কার্যকর খাদ্য হিসেবে গোল্ড প্রো পরিচিত হবে বলে আশাবাদী সংস্থা। সংস্থার প্রধান ব্র্যান্ড গোল্ড প্রো-কে কেন্দ্র করে এ রাজ্যেও ব্যবসা বাড়ানোর পরিকল্পনা নিয়েছে তারা। ইন্দোরের এই সংস্থা দীর্ঘ দিন ধরেই আন্তর্জাতিক মানের সয়া টিভিপি, সয়া চাঙ্কস, মিনি চাঙ্কস ও সয়া গ্র্যানিউলস তৈরি করছে। তাদের দাবি, নতুন ‘গোল্ড প্রো’ ব্র্যান্ডের প্রতিটি পণ্যই রাসায়নিক মুক্ত, উচ্চ প্রোটিন ও ফাইবারযুক্ত। যা ভেগান গ্রাহকরা মাংসের স্বাস্থ্যকর বিকল্প হিসেবে খেতে পারেন। সংস্থাটি পশ্চিমবঙ্গে একটি আঞ্চলিক ডিস্ট্রিবিউশন হাব তৈরি করবে এবং স্থানীয় হোলসেলার, রিটেলার ও ফুড ব্র্যান্ডগুলির সঙ্গে কাজ করবে। এছাড়াও স্থানীয় গ্রাহকদের স্বাদ ও পছন্দের দিকে খেয়াল রেখে মার্কেটিং ও শিক্ষামূলক প্রচারও চালাবে। ইতিমধ্যেই পাস্তা, থ্রিডি পাপড় এবং সয়াভিত্তিক সেমাই বাজারে আনার পরিকল্পনা রয়েছে সংস্থাটির। এই প্রসঙ্গে ভেগান প্রো-র ম্যানেজিং ডিরেক্টর রবি পাটওয়া বলেন, ‘আমাদের লক্ষ্য এমন খাদ্য তৈরি করা, যা শুধু স্বাস্থ্যকর নয়, বরং পরিবেশবান্ধব ও বৈজ্ঞানিকভাবে উন্নত। গুণমান, স্বচ্ছতা ও উদ্ভাবনই আমাদের প্রতিটি পদক্ষেপে অনুপ্রেরণা দেয়।’
চারুবাসনা-য় ‘ফাইটিং ফর এগজিস্টেন্স’
• সম্প্রতি শিল্পী রণজিৎ অধিকারীর দ্বিতীয় একক প্রদর্শনীর আয়োজন করল চারুবাসনা, যোগেন চৌধুরী সেন্টার ফর আর্টস। গত ১২-১৯ জুন পর্যন্ত সুনয়নী চিত্রশালায় চলল ‘ফাইটিং ফর এগজিস্টেন্স’ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পী যোগেন চৌধুরী, সমীর আইচ, চন্দ্রা ভট্টাচার্য ও রথীন কাঞ্জি। প্রকৃতিতে সব প্রাণীরই বেঁচে থাকার আলাদা সংগ্রাম রয়েছে। প্রকৃতিও বেঁচে থাকে সংগ্রাম করেই। ইজেলে সেই সংগ্রামের কথাই দেখিয়েছেন শিল্পী। প্রতিদিন ২টো থেকে রাত ৮টা পর্যন্ত চলা এই প্রদর্শনীতে বেশ ভালো সাড়া মেলে।
অ্যাকাডেমিতে শেষ হল দ্য ব্লু স্কাই-এর প্রদর্শনী
• ‘দ্য ব্লু স্কাই’ আর্টিস্ট গ্রুপের শিল্পীদের নিয়ে অনুষ্ঠিত হল ২১তম গ্রুপ এগজিবিশন। গত ১৯ জুন পর্যন্ত অ্যাকাডেমি অব ফাইন আর্টসের ক্যাথিড্রাল গ্যালারিতে চলে এই প্রদর্শনী। প্রভাত সি সেন, অঞ্জন সেনগুপ্ত, মানস জানা, শুভেন্দু ঘোষ, সঞ্জয় কুমার সেন, প্রণব রায়চৌধুরী সহ ছ’জন শিল্পীর ছবি নিয়ে সেজে উঠেছিল এই প্রদর্শনী। ক্যানভাসের উপর কখনও ফুটে উঠেছে প্রকৃতি, কোথাও প্রকৃতির ছন্দময়তা। কোথাও গৌতম বুদ্ধের মুখ আবার কখনও সংহতির নানা রূপক। এক সপ্তাহব্যাপী চলা এই প্রদর্শনীতে শিল্পপ্রেমীদের বিপুল সাড়া মেলে। এর আগেও দ্য ব্লু স্কাই-এর গ্রুপ প্রদর্শনী শিল্পমহলে বেশ জনপ্রিয় হয়েছিল।