Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

টুকরো খবর

পিতৃদিবসে বাবাকে উপহার দেওয়ার জন্য কত রকমেরই না উপহার কল্পনা করে থাকেন সন্তানরা! এবার তাঁদের জন্য উপহারের ঝুলি আরও সমৃদ্ধ করল কল্যাণ জুয়েলার্স।

টুকরো  খবর
  • ৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ফাদার্স ডে উপলক্ষ্যে কল্যাণ জুয়েলার্স-এর কালেকশন

Advertisement

পিতৃদিবসে বাবাকে উপহার দেওয়ার জন্য কত রকমেরই না উপহার কল্পনা করে থাকেন সন্তানরা! এবার তাঁদের জন্য উপহারের ঝুলি আরও সমৃদ্ধ করল কল্যাণ জুয়েলার্স। তারা নিয়ে এল সেনহোর কালেকশন। এতে রয়েছে ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন। ডুয়াল-টোন মোটিফ এবং মিনিমালিস্ট প্যাটার্ন, খাঁটি গয়নার আশ্বাস ও একটি চিরন্তন আবেদন নিয়ে সেজে উঠেছে এই কালেকশন। ১৮ ক্যারাট সোনা দিয়ে তৈরি রোজ গোল্ড, হীরকখচিত আংটি, হীরের দুল, চেন, পেনডেন্ট ও ব্রেসলেট পাবেন এই সংগ্রহে। পকেটসই দামে এই উপহার তুলে দিতে পারেন বাবার হাতে। সন্তানের থেকে এমন ছকভাঙা উপহার পেলে সব বাবাই চমকে যাবেন! মধ্যবিত্তের কথা ভেবে এই কালেকশনও দামও রাখা হয়েছে আপনার সাধ্যের মধ্যে।

বেবি কেয়ারে নতুন প্রচারছবি হিমালয়া-র

ভারতের অন্যতম জনপ্রিয় বেবি কেয়ার ব্র্যান্ড হিমালয়া নিয়ে এল তাদের নতুন প্রচারছবি ‘মা কা ভরোসা’। ভারতব্যাপী মায়েদের আস্থা ও বিশ্বাস অর্জনের উদযাপন হিসেবে এই প্রচারছবি তৈরি করা হয়েছে। এই উপলক্ষ্যে ছ’টি পণ্য নিয়ে আলাদা আলাদা বিজ্ঞাপনছবি তৈরি করে নানা গণমাধ্যমে প্রচার করছে এই সংস্থা। মা ও সন্তানের মাঝে যে আন্তরিক ও অটুট আস্থা, ভরসা এবং অন্তহীন ভালোবাসার বন্ধন থাকে তাই ফুটে উঠেছে নানা প্রচারছবিতে। বেবি লোশন, বেবি শ্যাম্পু, বেবি ওয়াশ, সোপ, ক্রিম ক্লেনজিং বার ও বেবি ক্রিম— এই সব পণ্য দিয়ে সেজে উঠেছে এই প্রচার। ৯৯ শতাংশ প্রাকৃতিক উপায়ে ও ভেষজ উপাদান দিয়ে তৈরি এই পণ্যগুলোর মধ্যে পিএইচ মাত্রা ৫.৫ রেখে শিশুর ত্বকের জন্য সবচেয়ে উপযোগী করে তোলা হয়েছে বলেই দাবি হিমালয়ার। তাই এগুলোর উপর আজীবন মায়েরা ভরসা রেখেছেন বলেই মত তাদের। এই প্রসঙ্গে হিমালয়া বেবি কেয়ার এর ডিরেক্টর চক্রবর্তী এন ভি জানান, ‘আমাদের এই প্রচারছবিগুলির লক্ষ্য সব মাকে সম্মান প্রদর্শন।’

Advertisement
সম্পর্কিত সংবাদ